1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১
শিরোনাম
লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার

আধুনিকতার ছোয়ায় বিলুপ্তপ্রায় বিশ্বনাথে বাশ ও বেত শিল্প

  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ২০২ Time View

সমুজ আহমদ সায়মনঃ

আধুনিকতার ছোয়ায় সিলেটের বিশ্বনাথ উপজেলা থেকেও হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যের বাঁশ ও বেত শিল্পের তৈরি বিভিন্ন জিনিসপত্র। এ শিল্প কেবল টিকে আছে কিছু সৌখিন ক্রেতার জন্য। বাঁশ ও বেত শিল্প বাঙালির ঐতিহ্যের একটি বড় অংশ। এক সময় গ্রামীণ জনজীবনের ঐতিহ্য বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্রের কদর ও চাহিদা খুব বেশি ছিল এ অঞ্চলের মানুষের এবং ঐ জিনিসপত্রগুলি তারা ঐতিহ্যের সাথে ব্যবহার করতো।কিন্তু সেই চিরচেনা এ শিল্প আজ কালের বিবর্তনে বিলুপ্তপ্রায়।এখন সে জায়গায় স্থান করে নিয়েছে প্লাস্টিকের হরেকরকম পণ্য সামগ্রী। প্রয়োজনীয় পুজির অভাব বাঁশ ও বেতের মুল্যবৃদ্ধিসহ প্লাস্টিক সহজলব্যতায় এ শিল্প এ অঞ্চল থেকে অনেকাংশে কমে গেছে। গ্রামীণ জনজীবনের হাজার বছরের প্রাচীন এ ঐতিহ্য যা এখন কেবল রুপ কথার গল্প। এ শিল্পের সাথে জড়িত অনেকেই এখন এ পেশা ছেড়ে দিয়েছেন। কারণ স্বল্প মূল্যে বাজারে প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি এবং মানুষ সেদিকে ঝুঁকে পড়ায়।মোটকথা এ শিল্পের প্রতি মানুষের চাহিদা এখন নেই বললেই চলে।
পেশাজীবি মানুষের মধ্যে যারা অন্য পেশায় যেতে পারেনি তারা কেবল এ পেশাকে ধরে রেখেছে।তাদের দাবী সরকারিভাবে যদি কোন সহযোগিতা না পাওয়া যায় তাহলে কালের বিবর্তনে চিরতরে হারিয়ে যাবে গ্রামীন জনজীবনের ঐতিহ্যবাহী এ শিল্প।সরেজমিনে উপজেলার লামাকাজী ইউনিয়নের কয়েকটি গ্রামে গেলে এ পেশায় জড়িত একজন জানান, স্বল্পমূল্যের প্লাস্টিকের কারনে এ পেশার মন্দাভাব দেখা দিয়েছে। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের মত বাঁশ ও বেতের দাম বেশী এবং বাজারে নিলে এর মূল্য কম পাওয়ায় মূলত এ পেশায় কারিগররা বিমূখ।তারা আরো জানান,বর্তমান প্রযুক্তির যুগে বাঁশ ও বেতের তৈরি প্রাচীন এ শিল্পকে তার পূর্বের মনকাড়া সৌন্দর্যে ফিরিয়ে আনতে হলে প্রয়োজন কারিগরদের মাঝে প্রণোদনা বা ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করতে হবে।তবেই এ শিল্পকে রক্ষা করা সম্ভব।
এ শিল্পের সাথে দীর্ঘদিন ধরে জড়িত তবারক আলী বলেন,বাপ দাদার আমল থেকে এ পেশার সাথে আছি।এখন বয়স হয়েছে।গায়ে আর আগের মতো শক্তি নেই। অন্য কোন কাজ করতে পারিনি বলেই আমাকে বৃদ্ধ বয়সেও এ কাজ করতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews