1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের পুরুলিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় কামরুল শেখ নিহত, আহত ৫

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২২১ Time View

নড়াইল প্রতিনিধি ঃ

নড়াইলের পুরুলিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে
প্রতিপক্ষের হামলায় কামরুল শেখ (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিপক্ষের নয়ন সরদার, আলিম গাজী নিহত কামরুলের বাড়িতে ঢুকে দেশি অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক কামরুল শেখকে মৃত ঘোষণা করে আহতদের পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতের স্বজন ও সাবেক ইউপি মেম্বার মো. বেলাল হোসেন জানান, এলাকার মসজিদের অর্থের হিসাব নিয়ে কমিটির মধ্যে গত শুক্রবার প্রতিপক্ষ নয়ন সরদার, আলিম গাজীর সঙ্গে নিহত কামরুল শেখ ও আহত ইমরুল শেখের কথা-কাটাকাটি হয়।

এরপর আজকে সকাল আনুমানিক ৭টার দিকে নয়ন সরদার, আলিমসহ ১৫-২০ জন কামরুল শেখের বাড়িতে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করে। এর মধ্যে কামরুল শেখ গুরুতর আহত হলে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত বলে জানান।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাসমীম আলম জানান, নিহত কামরুল শেখকে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ এখন শান্ত। আমরা আসামিদের ধরার চেষ্টা করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews