1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যা/হতি ব্র্যাক ইউনিভার্সিটির সেমিনার, হাম মোকাবিলায় নিয়মিত টিকাদান, গবেষণা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচির অংশ হিসেবে লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে বৃক্ষ রোপন নড়াইলে পাওনা টাকার জেরে যুবককে কু/পি/য়ে হ/ত্যা নড়াইলে মৎস ঘের মালিক কে কুপি/য়ে মোটরসাইকেল ও টাকা ছি/নতা/ই, অভি/যোগ দায়ের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কামরুল ইসলাম বাদশাহ খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচি বাস্তবায়নে লোহাগড়ায় বিএনপির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ
শিরোনাম
ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যা/হতি ব্র্যাক ইউনিভার্সিটির সেমিনার, হাম মোকাবিলায় নিয়মিত টিকাদান, গবেষণা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচির অংশ হিসেবে লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে বৃক্ষ রোপন নড়াইলে পাওনা টাকার জেরে যুবককে কু/পি/য়ে হ/ত্যা নড়াইলে মৎস ঘের মালিক কে কুপি/য়ে মোটরসাইকেল ও টাকা ছি/নতা/ই, অভি/যোগ দায়ের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কামরুল ইসলাম বাদশাহ খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচি বাস্তবায়নে লোহাগড়ায় বিএনপির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন লোহাগড়ায় জুলাই শহি/দ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা শ্বাসনালীতে দুধ আটকে শিশুর মৃ/ত্যু

আজ থেকে ৪ দিন ব্যাপি বিজিবি- বিএসএফ সম্মেলন শুরু

  • Update Time : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৭৫ Time View

এশিয়ান এক্সপ্রেস ডেস্ক :  অবশেষে চার দিনের সীমান্ত সম্মেলনে বসছেন বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা । বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন (ডিজিএলটি) শুরু হচ্ছে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর)। সম্মেলন চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

গতকাল মঙ্গলবার বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ঢাকার বিজিবি সদর দপ্তরে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক শুরু হবে ১৭ সেপ্টেম্বর বেলা পৌনে ১১টায়।

এই সীমান্ত সম্মেলন হওয়ার কথা ছিল ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু ১৩ সেপ্টেম্বর সম্মেলন স্থগিতের কথা জানায় বিজিবি। তখন জানানো হয়, বিএসএফ প্রতিনিধিদলের যে উড়োজাহাজে ঢাকায় আসার কথা ছিল, শেষ মুহূর্তে তাতে ‘কারিগরি সমস্যা’ দেখা দেয়। ফলে তারা ঢাকায় পৌঁছাতে পারেনি।

আজ সম্মেলনের নতুন তারিখ ঘোষণা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির অতিরিক্ত মহাপরিচালক, বিজিবি সদর দপ্তরের সংশ্লিষ্ট স্টাফ অফিসার ছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, যৌথ নদী কমিশন এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সম্মেলনে বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানার নেতৃত্বে ছয় সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশগ্রহণ করবে। ভারতীয় প্রতিনিধিদলে বিএসএফ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।

আগামী ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৮টায় যৌথ দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে সীমান্ত সম্মেলন শেষ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তথ্যসূত্র : ডিএস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews