1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে- এমপি আব্দুল মজিদ খান

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩০৭ Time View

শেখ সফিকুল ইসলাম সফিক,বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধিঃ বানিয়াচংঙ্গে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি বক্তব্যে বলেন, বর্তমান সরকার দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবসময় কাজ করে যাচ্ছে। সরকারের পাশাপাশি এ ব্যাপারে সকলের আন্তরিকতা প্রয়োজন।

বিশেষ করে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধী যদি নেতৃস্থানীয় এবং গণ্যমান ব্যক্তিবর্গের আত্মীয় হয় তাহলেও ছাড় দেয়া যাবে না। দু’য়েকজন সদস্যের কর্মকাণ্ডের কারণে প্রশাসনের যাতে দুর্নাম না হয় সে ব্যাপারে কর্মকর্তাগণকে সতর্ক থাকতে বলেন। অপরাধমুক্ত বানিয়াচং গড়তে প্রশাসন জনপ্রতিনিধি এবং জনগণকে সাথে নিয়ে কাজ করা প্রয়োজন।
বৃহস্পতিবার (২৭ মে) বানিয়াচং মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সততার সাথে দায়িত্ব পালন করার কারনেই আজ তিনি বিশ্ব দরবারে প্রশংসিত হচ্ছেন । বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সবাইকে অবশ্যই এদেশের মানুষের কল্যাণে পাশে দাঁড়াতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার , থানার অফিসার ইনচার্জ মোঃ ইমরান হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, ১নং ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ১৩নং মন্দরী ইউপি চেয়ারম্যান শেখ সামছুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এসএম খোকন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজুমুল হক চৌধুরী, ২নং ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, ৩নং ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, ৬নং ইউপি চেয়ারম্যান মোঃ এরশাদ আলী, ১১ নং মক্রমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, কাজী মুফতি আতাউর রহমানসহ অন্যান্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews