1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন
শিরোনাম
বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার 

অপ রা ধের স্বর্গরাজ্য নরসিংদী রেলওয়ে স্টেশন, নিরাপত্তাহীনতায় যাত্রীরা

  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ১০৪ Time View

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী রেলওয়ে স্টেশন—যাত্রীদের কাছে একসময় নিরাপদ যোগাযোগের প্রতীক হলেও এখন তা ধীরে ধীরে রূপ নিচ্ছে অপরাধীদের স্বর্গরাজ্যে। প্রতিদিনই স্টেশন এলাকায় ছিনতাই, চাঁদাবাজি, টিকিট কালোবাজারি, মাদক ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড যেন রুটিনের মতো ঘটছে। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ যাত্রীরা।

স্টেশন এলাকায় ঘুরে দেখা গেছে, দিনের আলোতেও যাত্রীরা নিশ্চিন্ত নন। বিশেষ করে ভোর ও সন্ধ্যার পর পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। যাত্রীদের অভিযোগ, স্টেশনের ভেতর ও বাইরের বিভিন্ন পয়েন্টে দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে সংঘবদ্ধ অপরাধীচক্র। চলন্ত ট্রেনে উঠতে বা নেমে যাত্রীরা প্রায়ই ছিনতাইকারীদের কবলে পড়ছেন।

স্থানীয় ব্যবসায়ীদের দাবি, স্টেশনের আশপাশে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে মাদক ও চাঁদাবাজির মাধ্যমে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। অনেকে ভয়ে মুখ খুলতে চাইলেও পরিচয় প্রকাশ করতে রাজি নন।

নিয়মিত ট্রেনে যাতায়াতকারী যাত্রীরা জানান, নিরাপত্তা কর্মীর সংখ্যাও খুবই কম। সিসি ক্যামেরা থাকলেও অনেকগুলো অকার্যকর, ফলে অপরাধীরা কোনো শঙ্কা ছাড়াই দৌরাত্ম্য দেখাচ্ছে।

রেলওয়ে পুলিশ (আরপি) জানায়, বিভিন্ন সময় অভিযান চালানো হলেও অপরাধীরা পাল্টে ফেলে কৌশল। তবে স্টেশন এলাকাকে নিরাপদ রাখতে বাড়ানো হচ্ছে টহল ও নজরদারি।

যাত্রীরা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বলেন, “নরসিংদী রেলওয়ে স্টেশনকে নিরাপদ করা এখন সময়ের দাবি। নিরাপত্তা না থাকলে এই গুরুত্বপূর্ণ স্টেশন একদিন পুরোপুরি অপরাধীদের দখলে চলে যাবে।”

সাধারণ মানুষের আশা—দ্রুতই কঠোর ব্যবস্থা নিয়ে নরসিংদী রেলওয়ে স্টেশনকে অপরাধমুক্ত করে পুনরায় নিরাপদ ভ্রমণের জায়গায় পরিণত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

#

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews