1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না লালমনিরহাটের দহগ্রামে, আটক ২

  • Update Time : শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ৩৯০ Time View

রাকিব হোসেন ,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের দহগ্রামে অনুপ্রবেশের দায়ে দুইজনকে আটক করেছেন বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার (২ অক্টোবর) সকালে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ডাঙ্গারপাড় সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন ময়মনসিংহের গফরগাঁও এলাকার আফাজ উদ্দিনের ছেলে মমিন উদ্দিন(৪২) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চাতল গ্রামের নাসির উদ্দিনের ছেলে সুজন মিয়া(৩২)।

জানা যায়, ২ মাস পূর্বে কাজের সন্ধানে অবৈধপথে নেপাল যান মমিন উদ্দিন ও সুজন মিয়া। কাজ শেষে ভারত হয়ে শনিবার (২ অক্টোবর) আনুমানিক রাত তিনটার দিকে দহগ্রাম আঙ্গোরপোতা ২ নং ওয়ার্ডের ডাঙ্গারপাড় সীমান্তের মেইন পিলার ১ এর ৩ নং সাব পিলার এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় ডাঙ্গাপাড়ার বর্তমান ইউপি সদস্য রশিমুদ্দিন এর ছেলে মোঃ ফাইনুল ইসলাম(২৮) টের পেলে তাৎক্ষণিক আঙ্গোরপোতা বিজিবি কে মোবাইল ফোনে অবগত করলে সকালে বডার গার্ড বাংলাদেশ ৫১ ব্যাটালিয়নের আঙ্গোরপোতা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের আটক করে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পাটগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজিবি ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্প কমান্ডার সুবেদার জাহাবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা দিয়ে আটকদের পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews