হুদা মালী, শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবন প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার ৩য় বর্ষে পদার্পণ উদযাপণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় এ উপলক্ষ্যে সুন্দরবন প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় সুন্দরবন প্রেসক্লাবের উপদেষ্টা এস এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘরামি। দৈনিক সুপ্রভাত প্রতিনিধি সুন্দরবন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জি এম মাসুম বিল্লাহ, দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা গাবুরা প্রতিনিধি আল-হুদা মালী,সুন্দরবন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক বিলাল হোসেন, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বকুল, সমাজসেবিকা নিপা চক্রবর্তী, সুন্দরবন প্রেসক্লাবের সদস্য এসএম সাহেব আলি,জি এম রুস্তম আলী সহ অনেকে। অনুষ্ঠানে দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা উত্তরোত্তর শুভ কামনা করেন উপস্থিত অতিথিবৃন্দ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।