জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে বিদ্যালয়ের মাঠে প্রতিযোগিতার উদ্ধোধন করেন মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ সুলতান মাহমুদ বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুর রহমান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোশাররফ হোসেন কামরুল, মোঃ সাখাওয়াত হোসেন, , কাজী শরিফুল ইসলাম লাবু, মোঃ মোস্তাক আহমেদ, জাহিদুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।