1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শিরোনাম
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

রাজাপুরে বেক্সিমকো কোম্পানির প্যারাসিটামলের তীব্র সঙ্কট

  • Update Time : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৭৬ Time View

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে গত দুই সপ্তাহে আশঙ্কাজনক হারে বেড়েই চলছে করোনা সংক্রমিতদের সংখ্যা। উপজেলার ছয়টি ইউনিয়নের ঘরে ঘরে জ্বর, সর্দি, ঠান্ডাসহ অন্যান্য উপসর্গ দেখা দিচ্ছে। বেশির ভাগ মানুষ করোনা পরীক্ষায় অনীহা প্রকাশ করছেন। তারা ঠান্ডা, জ্বর কিংবা ব্যথাজনিত রোগে অসুস্থ্য হয়ে করোনা পরীক্ষা না করে প্যারাসিটামল গ্রুপের নাপা রেপিড, নাপা এক্সটেন্ড, নাপা এক্সট্রা ও নাপা সিরাপ ঔষুধ সেবনের উপর নির্ভর করছেন। তাতে প্রয়োজনের চেয়ে চাহিদা বেড়ে গেছে কয়েক গুণ। এ অঞ্চলের অধিকাংশ মানুষ নাপা রেপিড, নাপা এক্সটেন্ড, নাপা এক্সট্রা ও নাপা সিরাপের সাথে পরিচিত। উপজেলা সদরের তাকিয়া ফার্মেসি, ঝুমুর ফার্মেসি, মামুন ফার্মেসি, মডেল ফার্মেসি, খান মেডিকেল হল, মোহাম্মাদিয়া মেডিকেল কর্ণার, আবুল বাশার ড্রাগ হাউজ, মাষ্টার ড্রাগ হাউজ ও জাহিদ ফার্মেসিসহ একাধিক ফার্মেসির মালিকরা অভিযোগ করে বলেন, রাজাপুর সদরের ফার্মেসিগুলোতে গত দুইমাস ধরে প্যারাসিটামল গ্রুপের বেক্সিমকো কোম্পানির নাপা রেপিড, নাপা এক্সটেন্ড, নাপা এক্সট্রা ও নাপা সিরাপ সরবরাহ না থাকায় প্রত্যন্ত অঞ্চলের ফার্মেসিগুলোতেও নাপা পাওয়া যাচ্ছে না। ফার্মেসি মালিকরা আরো বলেন, বেক্সিমকো কোম্পানির রাজাপুর উপজেলা মেডিকেল প্রমোশন অফিসার মোঃ অলিউল্লাহ ঔষুধের অর্ডার নিয়েও ঔষুধ দিচ্ছেন না। প্যারাসিটামল গ্রুপের নাপা ট্যাবলেট ও সিরাপ গত দুইমাস ধরে না থাকায় রোগীদের নিয়ে হিমসিম খেতে হচ্ছে। উপজেলা সদরের বাইপাস সড়কের হিরু ফার্মেসির মালিক মোঃ হিরু বলেন, গত শুক্রবার অলিউল্লাহ নাপা সিরাপ ও ট্যাবলেট শনিবার দেয়ারকথা বললেও সে দেয়নি। ১/২ সপ্তাহ পরে এক বক্স ট্যাবলেট বা ২/৩ টি সিরাপ দিলেও তাতে এক ঘন্টাও চলেনা। অলিউল্লাহ বলেন, আমি এ বিষয়ে কিছু বলতে পারবো না। এ বিষয়ে বেক্সিমকো কোম্পানির এই এলাকার এরিয়া ম্যানেজার মহাসিন ভালো বলতে পারবেন। এবিষয়ে মোঃ মহাসিন বলেন, আমাদের কোম্পানির উৎপাদন আগের মতোই আছে। কিন্তু হঠাত করে জ্বর, সর্দি, ঠান্ডাসহ অন্যান্য উপসর্গের রোগী বেড়ে যাওয়ায় চাহিদা পুরন করতে পারছিনা। তবে নাপা জাতিয় ট্যাবলেট ও সিরাপ উৎপাদনের জন্য আমাদের কোম্পানি আলাদা একটি ইউনিট খুলছেন। চলিত আগষ্ট মাসে এ সমস্যা থাকবেনা। রাজাপুর উপজেলা কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সভাপতি মেসার্স ছত্তার মেডিকেল হলের মালিক ডাঃ মোঃ আঃ ছত্তার বলেন, উল্লেখিত ঔষুধ সমুহ গত দুইমাস ধরে সরবরাহ নেই তাই ঔষুধ পাচ্ছিনা। রোগীদের একই ধরনের অন্য কোম্পানির ঔষুধ দিলেও সহজে তা নিতে চাচ্ছেন না। তাই নাপার বিভিন্ন ট্যাবলেট ও সিরাপ না পেয়ে রোগীদের নিয়ে হিমসিম খেতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews