1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক বিশ্বনাথে দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের শীতবস্ত্র ও শিরনী বিতরণ  নড়াইলে আরজেএফ’র মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ১ জুন, ২০২১
  • ২৮৯ Time View

মামুনুর রশীদ,  মৌলভীবাজার থেকেঃ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২১ আগামী ৫ জুন থেকে মৌলভীবাজার জেলায় অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পইনে জেলায় মোট ২ লক্ষ ৪৩ হাজার ৫১৯ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের ২৬ হাজার ৫৭১ জন এবং ১২ থেকে ৫৯ মাসের ২ লক্ষ ১৬ হাজার ৯শ ৪৮ জনকে খাওয়ানো হবে।

এ লক্ষ্যে ১ জুন মঙ্গলবার দুপুরে ইপিআই ভবনে এ ওরিয়েন্টশন সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এর সভাপতিত্বে এ তথ্য জানানো হয়। জেলার ৭টি উপজেলার ৬৭টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ২১০টি ওয়ার্ডে এই কর্মসূচী পালিত হবে। ২৪৫ জন স্বাস্থ্য সহকারী, ২৪২ জন পরিবার কল্যাণ সহকারী ও ৯ জন টিকাদান কর্মী কাজ করবেন। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন এর পরিচালনায় সভায় ভিটামিন এ প্লাস ক্যাম্পইন নিয়ে নানা তথ্য ও ভিডিও চিত্র উপস্থাপন করেন ডাঃ রবিউল সানি। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪৩ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews