1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে টিপু সুলতানের পুষ্প বিলাস কবিতা উৎসব সম্পন্ন বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ
শিরোনাম
নড়াইলে টিপু সুলতানের পুষ্প বিলাস কবিতা উৎসব সম্পন্ন বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১

মৌলভীবাজারে করোনায় আক্রান্ত ব্যক্তি পরিচালনা করছেন ব্যবসা

  • Update Time : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৩৭৯ Time View

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলা চাঁদনীঘাট ইউনিয়নের দক্ষিন বর্ষিজোড়া এলাকার মাহদী ভেরাইটিজ ষ্টোরের সত্ত্বাধিকারী সৈয়দ এখলাছ আলী (৫১) নামের এক ব্যবসায়ী করোনা পজিটিভ নিয়ে ব্যবসা পরিচালনা করছেন।

শুক্রবার (৩০ জুলাই) সকালে সরেজমিনে গেলা দেখা যায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে মালামাল বিক্রি করছেন। যারা ওই দোকান থেকে মালামাল ক্রয় করছেন তাদের জানা নেই করোনা আক্রান্ত ব্যক্তির কাছ থেকে পণ্য ক্রয় করছেন।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে সৈয়দ এখলাছ আলী করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে তার শরীরে গত ২৭ জুলাই সিলেট শাহ্ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব বিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে।

মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে করোনা টেস্ট রিপোর্টের তালিকার ১৯৯ ক্রমিককে সৈয়দ এখলাছ আলী করোনা পজেটিভ তালিকায় রয়েছেন।

অভিযোগ রয়েছে, এলাকায় করোনা পরীক্ষা করে যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তাদের বাসা-বাড়ি ও চলাচল কেউ নজরদারী করছেনা। যে কারণে তারা হরহামেশাই ঘুরে বেড়াচ্ছেন আক্রান্তরা। করোনা আক্রান্ত সৈয়দ এখলাছ আলী বলেন, আমার করোনা হয়েছে বাড়িতে থাকি মাঝে মধ্যে নিজ দোকানে যাই।

সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, আমরা প্রতিদিন টেস্ট রিপোর্টের ফলাফল উপজেলা প্রশাসনের কাছে পাঠিয়ে দেই। আক্রান্ত ব্যক্তিদের মোবাইল ফোনে জানিয়ে স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করে চিকিৎসা নেওয়ার নির্দেশনা দিয়ে থাকি। সৈয়দ এখলাছ আলী ২৭ জুলাই আসা রিপোর্টে করোনা পজিটিভ ধরা পড়ে। আক্রান্ত হয়েও কেউ দোকানদারি করলে এটি ঠিত হবেনা।

এ বিষয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান বলেন, আক্রান্ত ব্যক্তি কোন ভাবেই দোকানদারি করতে পারেনা। এবিষয়টি আমার জানা নেই। বিষয়টি জেনেছি আমরা ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews