1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১ লোহাগড়ায় খালেদা জিয়ার আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথের শিমুলতলা মহিলা মাদ্রাসায় প্রবাসীদের সংবর্ধনা প্রদান  বিজিবির কাছে দহগ্রাম বিএনপির আবেদন বিশ্বনাথে ৮ ইউনিয়ন নিয়ে ‘৩য় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের’ উদ্বোধন কোম্পানীগঞ্জ থানা পুলিশের অ ভি যা নে ভা র তীয় পণ্যসহ ট্রাক আ ট ক

বড়লেখার ‘টিম ফর কোভিড ডেথ’কে পরিবেশ মন্ত্রীর আর্থিক অনুদান প্রদান

  • Update Time : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ২২১ Time View

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ বড়লেখা ও জুড়ী উপজেলায় করোনায় মারা যাওয়া লাশের গোসল ও দাফন-কাপনে নিয়োজিত সামাজিক সংগঠন ‘টিম ফর কোভিড ডেথ’কে মানবিক কাজে অনুপ্রাণিত করার লক্ষে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

রবিবার (১১ জুলাই) দুপুরে পরিবেশমন্ত্রী তার প্রতিনিধি প্রভাষক অলিউর রহমান পারভেজের মাধ্যমে অনুদানের অর্থ সংগঠনের প্রতিষ্ঠাতা টিম লিডার সাহাব উদ্দিনের হাতে তুলে দিয়েছেন। এসময় সহ-টিম লিডার মস্তফা উদ্দিন ও সদস্য সোহেল আহমদ উপস্থিত ছিলেন।

জানা গেছে, করোনায় আক্রান্ত ব্যক্তি মারা গেলে লাশের গোসল, জানাজা ও দাফনে তাদের স্বজনরা যখন এগিয়ে আসেনি ঠিক তখনই বড়লেখার সমাজসেবক সাহাব উদ্দিন ২০ সদস্যের ‘টিম ফর কোভিড ডেথ’ নামে একটি টিম গঠন করেন। করোনায় মারা গেছেন এমন কোন ব্যক্তির খবর পেলেই টিম নিয়ে লাশের বাড়িতে হাজির হতেন টিম লিডার সাহাব উদ্দিন। স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন করতেন গোসল, জানাজা ও দাফন।

‘টিম ফর কোভিড ডেথ’ এর প্রতিষ্ঠাতা টিম লিডার সাহাব উদ্দিন জানান, মানবিক দায়বদ্ধতা থেকে স্বজনদের মূখ ফিরিয়ে নেওয়া লাশের দাফন কাপনে তারা এগিয়ে আসেন। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ চাহিদামত তাদেরকে করোনা সংক্রমণ প্রতিরোধের উপকরণ সরবরাহ করেনি। বেশির ভাগই ব্যক্তিগতভাবে তারা সংগ্রহ করতেন। তাই নানা সংকটের মধ্যেও তাদের এ মানবিক কার্যক্রম চালিয়ে যান। এ পর্যন্ত তারা বড়লেখা ও জুড়ী উপজেলায় ১০ জন করোনা রোগীর লাশ দাফন করেছেন। ‘টিম ফর কোভিড ডেথ’ এর সংকট কালিন মুহুর্তে পরিবেশমন্ত্রীর এ অনুদান তাদেরকে অনুপ্রাণিত করার পাশাপাশি লাশ দাফনের সংকট কাটাতেও বিশেষ অবদান রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews