1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ
শিরোনাম
লামাকাজী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউ.কে’র নগদ অর্থ বিতরণ  বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান আমেরিকা প্রবাসী গোলাম রাব্বানী বিশ্বনাথে সাকিব ট্রাস্টের তালিমুল কুরআন প্রশিক্ষণের সমাপনী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথে খাদ্য সামগ্রী বিতরণ করল ব্রিটিশ-বাংলাদেশ মিনিক্যাব ড্রাইভার্স এসোসিয়েশন ইউকে সিলেট-২ আসনের উন্নয়ন থেমে থাকবে না -হুমায়ুন কবির লোহাগড়ায় জমে উঠেছে ইফতারির দোকান লোহাগড়ায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলন নেতা আব্দুল্লাহ আল নোমানের পরিবারসহ ১২জন নিহত হওয়ায় শোক প্রকাশ ফুলবাড়ীতে নিষিদ্ধ কেমিক্যাল ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্চা সেমাই উৎপাদন, ত্রিশ হাজার টাকা জরিমানা শালনগর ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল বিতরণ ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ব্যবসায়ী জসিম উদ্দিনের আয়োজনে ইফতার মাহফিল বিশ্বনাথে ই য়া বা সহ একাধিক মামলার ২ ডা কা ত গ্রে ফ তার  লোহাগড়ায় ৫ হাজার ১৩১পরিবার পাবে ভিজিএফের চাল লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা

বিশ্বনাথে ময়লা আবর্জনা পরিষ্কারে নামলেন প্রবাসীরা

  • Update Time : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩১৬ Time View

ফারুক আহমদ,বিশেষ প্রতিনিধিঃ ময়লা-আর্বজনা পরিষ্কার করতে উদ্যোগ নিয়ে সিলেটের বিশ্বনাথ পৌর শহরের রাস্তায় নামলেন যুক্তরাজ্য প্রবাসী শেখ আবুল বাশারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ‘ক্লীন বিশ্বনাথ-সেইভ বিশ্বনাথ’ স্লোগানকে সামনে রেখে সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থা ও বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ এ কর্মসূচীর আয়োজন করে।

আজ বুধবার ২৪ মার্চ সকাল ৯টা থেকে শুরু হয়ে পৌর শহরের নতুন বাজার ও পুরাণ বাজারের আনাছে-কানাছের সকল সকল ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়। এর আগে মঙ্গলবার পৌর শহরে তারা সচেতনমূলক লিফলেট বিতরণ করে।
বিশ্বনাথ থানা পুলিশ, প্রবাসী হাজী রইছ আলী, শেখ আবুল বশর, মুমিন খান মুন্না, তোফাজ্জল আলম তোফায়েলের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচীতে অংশ নেয় রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজ, জনকল্যাণ উচ্চ বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরী স্কুল, হাজী লেচু মিয়া স্কুল এন্ড কলেজ, বিশ্বনাথ নতুন ও পুরাণ বাজার বণিক সমিতি, বাচাঁও হাওর আন্দোলন, সিলেট গণদাবী পরিষদ, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশন, জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া, মানবসেবা রক্তদান সমাজকল্যাণ সংস্থা, রিয়েল স্টার সমাজ কল্যাণ সংস্থা, মানবতার ঘর সিঙ্গেরকাছ বাজার, মিতালী যুব সংঘ, বন্ধুছায়া সমাজ কল্যাণ সংস্থা, ধ্রুবতারা, বিশ্বনাথ মানবাধিকার কমিশন, দর্জি কল্যাণ সংস্থা, স্বপ্নীল, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থা, বিশ্বনাথ ইয়ুথ অর্গানাইজেশন, রাহে জান্নাত দশঘরসহ বিভিন্ন স্কুলের স্কাউট টিম।
বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার আহবায়ক ফজল খান এবং সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার সদস্য সচিব আব্দুল বাতিনের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, বিশ্বনাথ থানার ইন-চার্জ (ওসি) শামীম মুসা, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, হাজী মফিজ আলী বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, জেলা স্বেচ্ছাসেবক লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বিভাংশু গুণ বিভু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, ক্লিন বিশ্বনাথ সেইভ বিশ্বনাথের উদ্যোক্তা প্রবাসী আবুল বাশার, জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা হাছান বিন ফাহিম, বাঁচাও হাওর আন্দোলনের আহবায়ক সাজিদুর রহমান সুহেল, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য সচিব শামসুল ইসলাম মোমিন। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ কে এম তুহেম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews