1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
শিরোনাম
বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ 

বানিয়াচংয়ে প্রেমিকার লাশ ফেলে যাওয়ার সময় জনতার হাতে প্রেমিক আটক- পুলিশে সোপর্দ 

  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০
  • ৩৮১ Time View

শেখ সফিকুল ইসলাম সফিক, বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধি : বানিয়াচং সড়কের পাশে প্রেমিকার লাশ ফেলে চলে যাওয়ার সময় ঘাতক প্রেমিককে আটক করেছে জনতা। খবর পেয়ে লাশ উদ্ধারসহ আটক অনিককে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ। ২৪ অক্টোবর শনিবার বিকালে এ ঘটনা ঘটেছে। নিহত জোনাকী (২৩) উপজেলা সদরের রঘু চৌধুরী পাড়া গ্রামের আবু মিয়ার মেয়ে ও কুতুবখানী গ্রামের অপু মিয়ার স্ত্রী। নিহত জোনাকীর তন্নী নামে তিন বছর বয়সী এক মেয়ে ও বায়জীদ নামে ৬ বছর বয়সী এক ছেলে রয়েছে। আটক ঘাতক প্রেমিকের নাম অনিক পান্ডে ( ৩০) সে একই উপজেলার কাষ্টগড় গ্রামের মৃত মানিক পান্ডের পুত্র।

নিহতের মা হেনা বেগম জানান, প্রায় দেড়মাস পূর্বে স্বামী ও পুত্র সন্তানকে রেখে কন্যা সন্তানসহ জোনাকী প্রেমিক অনিক পান্ডের হাত ধরে পালিয়ে যায়।

শনিবার বিকাল অনুমান ৩টার দিকে হেনা বেগমকে অনিক ফোন করে জানায়, তার মেয়ে জোনাকী সিলিং ফ্যানের আঘাতে মারা গেছে। সে এ্যাম্বুলেন্সে করে লাশ পাঠাচ্ছে। এর কিছুক্ষনের মধ্যে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে চলাচলকারী যাত্রী সাধারনের দৃষ্টিগোচর হয় যে একটি ছোট মেয়ের পাশে একজন মহিলার লাশ পড়ে রয়েছে। ঐ সময় এ্যাম্বুলেন্সের চালক লাশ রেখে চলে যায়। অভিযুক্ত অনিক পান্ডে পাশ্বর্তী খাল পেরিয়ে চলে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
এ ব্যাপারে নিহতের মা হেনা বেগম জানান, সে আমার মেয়ের ও তার সন্তানদের জীবন নষ্ট করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমরান হোসেন গনমাধ্যমকর্মীদের বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে। অভিযুক্ত অনিককে জিজ্ঞাসাবাদ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews