1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শিরোনাম
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

বাইউস্ট ব্যবসায় প্রশাসন বিভাগ ও ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • Update Time : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২৬১ Time View

ডেস্কঃ

০৪ নভেম্বর, ২০২৫, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ব্যবসায় প্রশাসন বিভাগ এবং ইন্সটিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন প্রফেসর ড. মো. তাহিদুর রহমান, ডিন, ফ্যাকাল্টি অফ বিজনেস। তিনি অতিথিদের আন্তরিকভাবে স্বাগত জানিয়ে বলেন, এই অংশীদারিত্ব শিক্ষার্থীদের পেশাদার দক্ষতা উন্নয়নে এবং একাডেমিক ও শিল্পক্ষেত্রের সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি মো. কাওছার আলম, ভাইস প্রেসিডেন্ট, আইসিএমএবি, তাঁর বক্তৃতায় বাংলাদেশের ক্রমবর্ধমান ব্যবসায়িক পরিবেশে দক্ষ ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টদের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ  করেন।

পরবর্তীতে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি, যিনি শিক্ষার্থীদের আধুনিক ব্যবসা ও হিসাববিজ্ঞানের চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেশাদার ও ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আইসিএমএবি-এর সঙ্গে এই সমঝোতা শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক মানসম্পন্ন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শিক্ষার নতুন সুযোগ উন্মোচন করবে।

বাইউস্টের পক্ষে রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি (অব:) এবং আইসিএমএবি এর পক্ষে বিশেষ অতিথি ভাইস প্রেসিডেন্ট মো. কাওছার আলম, এফসিএস, এফসিসিএ, এফসিএ (আইসিএইডব্লিউ), এফসিএমএ এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠান শেষে “বাংলাদেশে পেশাদার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শিক্ষা: ব্যবসায় প্রশাসন শিক্ষার্থীদের জন্য তাৎপর্য”শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটি পরিচালনা করেন অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, এফসিএমএ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ সক্রিয়ভাবে এ সেমিনারে অংশগ্রহণ করেন।সমাপনী বক্তব্যে ড. ফাতেমা জোহরা, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের প্রধান, বলেন— “এই অনুষ্ঠান একাডেমিক ও প্রফেশনাল অ্যাকাউন্টিং-এর মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করেছে।”পরিশেষে তিনি আইসিএমএবি, সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

প্রেস বিজ্ঞপ্তিঃ

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews