1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নড়াইলে টিপু সুলতানের পুষ্প বিলাস কবিতা উৎসব সম্পন্ন বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ
শিরোনাম
নড়াইলে টিপু সুলতানের পুষ্প বিলাস কবিতা উৎসব সম্পন্ন বিশ্বনাথে ভুমি দখলকারীদের বিরুদ্ধে ডিসি বরাবরে মায়ের স্মারকলিপি বিশ্বনাথে প্রবাসী শাহ নেওয়াজের বেতন সহায়তা পেয়েছে স্কুল শিক্ষার্থীরা  লালমনিরহাট মিলিটারি ফার্মের ঘাসবাহী ট্রাক্টরের চাপায় নারী পথচারী গুরুতর আহত প্রদীপ বাজার তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের মাদক বিরোধী ফাইনাল খেলা অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত বিশ্বনাথে লক্ষ টাকার সহায়তা দিয়েছে প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ লোহাগড়ায় নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময় সভা লোহাগড়ায় দুর্গতদের মাঝে কম্বল বিতরণ বিএমসিএইচ-এ বহিরাগতদের হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা পরিবার নিয়ে ওমরা পালনে যাচ্ছেন খাজাঞ্চির সাবেক চেয়ারম্যান লাল মিয়া লোহাগড়ায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ নোমান সহ ১৭ জন কারাগারে  ফুলবাড়ীতে ৩২ কেজি গাঁজা সহ গ্রেপ্তার-১

ফ্রান্সে মহানবী (সা.)-র ব্যঙ্গচিত্র প্রদর্শন: মৌলভীবাজারে তালামীযের বিক্ষোভ মিছিলে জনস্রোত

  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৩০৩ Time View

মোঃ মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : ফ্রান্সে রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রদর্শনের প্রতিবাদে নবী প্রেমিকদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার শহর।

বুধবার (২৮ অক্টোবর) বাদ আসর টাউন দেওয়ানি মসজিদ সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী পয়েন্টে এসে শেষ হয়।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার শহর শাখার সভাপতি মোঃ মামুনুর রশিদ এর সভাপতিত্বে ও শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন, জেলা আল ইসলাহ’র সভাপতি মুফতি মাওলানা শামসুল ইসলাম,সহ সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান, সাধারণ সম্পাদক এমএ আলিম, মৌলভীবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ওয়ালিউর রহমান সানি, প্রচার সম্পাদক জায়েদ আহমদ চৌধুরী, জেলা আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক হাফিয মাওলানা এনামুল হক,সৈয়দ ইউনুছ আলী, সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসহাক আহমদ,জেলা তালামীয আহ্বায়ক এমএ জলিল, সদস্য জিল্লুর রহমান, জেলা আল ইসলাহ অফিস সম্পাদক শফিকুল আলম সুহেল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উলুয়াইল আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা বশির আহমদ, উত্তর মুলায়ম আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম, শহর আল ইসলাহ’র সভাপতি কাজী মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল গফফার, সদর আল ইসলাহ সভাপতি কবির আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক লিয়াকত আলী,জেলা তালামীয সাবেক সভাপতি ফয়জুল ইসলাম,নিলুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কামরান, শেখ কাদের আল হাসান, জেলা আহ্বায়ক সদস্য কাওছার আহমদ, সদর উপজেলা সভাপতি মুজিবুর রহমান আজহার,মাদরাসা সভাপতি সৈয়দ শাহেদুল ইসলাম,কলেজ সভাপতি দেলওয়ার হোসেন সিবার,জেলা সদস্য শাহ সামাউন কবীর,মোস্তাকুর রহমান সাদিক, রাজনগর উপজেলা সহ সভাপতি সিরাজুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম প্রমুখ।

বক্তারা অনতিবিলম্বে জাতীয়ভাবে ফ্রান্সের পন্য বর্জন বর্জন সহ কুটনৈতিক সম্পর্ক না রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার মাধ্যমে পতন সুনিশ্চিতের কঠিন হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews