1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
শিরোনাম
লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া নরসিংদীতে প্রধান শিক্ষককে ডিম নিক্ষেপ, হত্যার হু ম*কির অ*ভি/যোগ লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় কন্যা শিশু দিবস পালন কোম্পানীগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ঝালকাঠিতে ৮০ হাজার টাকার আমড়া বৃষ্টিতে ঝরে পড়ায় চাষির স্বপ্ন ভেঙ্গে চুরমার

  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ২৩৭ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে আমড়াচাষি বীর মুক্তিযোদ্ধা মো: শাহ আলম নান্নুর ৮০ হাজার টাকার আমড়া টানা কয়েক দিনের বৃষ্টিতে ঝরে পড়ায় তার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেছে। তিনি বর্তমানে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।উপজেলার আংগারিয়া গ্রামের আমড়া চাষি মোঃ শাহ আলম নান্নু বলেন, এবছর তার ৬০ টি গাছে আমড়ার ফলন হয়েছিল। ফলন ভালো হওয়ায় গত দেড় মাস আগে ৮০ হাজার টাকার আমড়া বিক্রির চুক্তি হয় এক পাইকারের সাথে। তখন পাইকার ৫ হাজার টাকা বায়না করেন এবং আমড়া পরিপক্ক হলে তুলে নেয়ার কথা ছিল। ফলতুলে নেয়ার সময় বাকি টাকা পরিশোধ করার কথা ছিলো। সেই আশায় শাহ আলম নান্নু পকেটের টাকা দিয়ে শ্রমিক নিয়ে এলাকার বিভিন্ন স্থানে ওই টাকা দিয়ে বিভিন্ন ফলজ ও শাক সবজি চাষ করার জন্য যায়গা প্রস্তুত করে ছিলেন। তার সকল আশা ভন্ডুল হয়ে গেল। ফলন কিছুটা দেড়িতে হওয়ায় পরিপক্ক হতেও বেশ সময় লেগে যায়। পাইকার আমড়া তুলে নেয়ার আগেই গত ১৫/২০ দিন ধরে বৃষ্টি হওয়ায় অধিকাংশ আমড়া নষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। তিনি দুঃখ প্রকাশ করে আরো বলেন, তার আমড়া বৃষ্টির কারনে তিনের দুই অংশ নষ্ট হয়ে মাটিতে পড়ে গেছে। বাকি যাহা গাছে আছে তাও নষ্ট হয়ে গেছে। পাইকার কোন আমড়া তুলে নিবেন না। তাদের বায়নার ৫ হাজার টাকা ফেরত চাচ্ছেন। তিনি কৃষি বিভাগ আর্থিক সহায়তা না পেলে এ ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন না বলে জানান তিনি। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোসা: শাহিদা শারমিন আফরোজ বলেন, এসময় বৃষ্টি হওয়াটা স্বাভাবিক নয়। এটা প্রতিকুল আবহাওয়ার ফলে বৃষ্টির কারনেই আমড়া ক্ষতিগ্রস্থ হয়েছে। এটা কোন পোকা মাকড়ের করনে হয়নি। তবে পরের বছর গুল

তে এরকম প্রতিকুল আবহাওয়া দেখলে আগেই আমড়া তুলে নিতে হবে। এরকম অসময় টানা বৃষ্টি শুরু হলে আমড়া তুলতে অপেক্ষা করা যাবেনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews