1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ
শিরোনাম
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই লোহাগড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন  ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

কৃষিব্যাংক নড়াইল শাখায় রেমিট্যান্স গ্রহণ করে ১ম পুরস্কার পেলেন মোঃ হুমায়ুন কবির

  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৮৫ Time View

নড়াইল প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি ব্যাংক নড়াইল শাখা থেকে রেমিট্যান্স গ্রহন করে লটারীর মাধ্যমে ১ ম পুরস্কার (ফ্রিজ) পেয়েছেন মোঃ হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের বাড়ি নড়াইল সদর পৌরসভার মাছিমদিয়া গ্রামে।

৯ ই জুলাই বেলা সাড়ে ১২ টায় বাংলাদেশ কৃষি ব্যাংক, নড়াইল শাখা কার্যালয়ে এই ফ্রিজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নড়াইলের আঞ্চলিক ব্যবস্থাপক, মোঃ বদরুল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক, খুলনা বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মাদ মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা, বিভাগীয় নিরীক্ষা কার্যালয় খুলনা, এর মোঃ আবু হাশেম মিয়া।

আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা, আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়, নড়াইলের মো এনামুল হক সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সাধারণ গ্রাহকবৃন্দরা উপস্থিত ছিলেন।

খুলনা বিভাগের মহাব্যবস্থাপক মাজহারুল ইসলাম তার বক্তব্যে বলেন,কৃষি ব্যাংক শতভাগ রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান,এই ব্যাংক জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশের অবহেলিত কৃষকের জন্যই প্রতিষ্ঠিত হয়েছে।এখানে কৃষকরা তাদের সব ধরনের সুযোগ সুবিধা পাবে। কেউ যদি কাঙ্খিত সেবা না পান তাহলে আমাদের জানাবেন। আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো। তিনি আরো বলেন, কোরবানি ঈদ উপলক্ষে বৈধ পথে রেমিট্যান্স পাঠানো কার্যক্রমকে গতিশীল করতে বাংলাদেশ কৃষি ব্যাংক এই পুরস্কার কার্যক্রম হাতে নেয়, রেমিট্যান্স পাঠানো ব্যাক্তিদের মধ্য থেকে লটারির মাধ্যমে নড়াইলের মোঃ হুমায়ুন কবীর প্রথম পুরস্কার এই ফ্রিজটি জিতেছেন। আমি আশা করি নড়াইলের মানুষ ভবিষ্যতে কৃষিব্যাংকের মাধ্যমে আরো অধিক পরিমান রেমিট্যান্স গ্রহন করবেন এবং আরো পুরস্কার জিতবেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সহ উপস্থিত থেকে ফ্রিজের চাবী মোঃ হুমায়ুন কবিরের হাতে তুলে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews