1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই
শিরোনাম
বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন লোহাগড়ায় পৌর এলাকার পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও মুস্তাফিজুর রহমান বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই লোহাগড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন  ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ  নি*খোঁ+জের ১ দিন পর নদীতে পাওয়া গেল রাহুলের ম/রদে*হ

কুড়িগ্রামে মিথ্যা মামলা করতে এসে বাদী নিজেই জেলে

  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৪২০ Time View

এইচ এম বাবুল, জেলা প্রতিনিধি কুড়িগ্রাম : হত্যাচেষ্টার মিথ্যা মামলা করতে এসে আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা ও প্রতারণার অভিযোগে বাদীকেই জেল হাজতে পাঠিয়েছেন বিচারক। রবিবার (১২ অক্টোবর) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতের জুডিশিয়াল মে‌জি‌স্ট্রেট মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। একইসঙ্গে ভুরুঙ্গামারী উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের ছাড়পত্র আদাল‌তে প্রদান করায় ওই স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক চি‌কিৎসক‌কে আদাল‌তে হা‌জির হ‌য়ে ব‌্যাখ‌্যা প্রদা‌নের নি‌র্দেশ দি‌য়ে‌ছেন।
বাদী শ‌হিদুল ইসলা‌মের আইনজীবী মাকসুদা আকতার বে‌বি এসব তথ্য জানিয়েছেন।
আদালত সূত্র জানায়, ভুরুঙ্গামারী উপ‌জেলার উত্তর বলদিয়া গ্রামের শহিদুল ইসলাম জমিজমা সংক্রান্ত বিরোধের বরাত দিয়ে একই গ্রামের ৫ জনের নামে আদাল‌তে না‌লিশি দরখাস্ত করেন।
২১ সেপ্টেম্বরের ঘটনার বিবরণ দিয়ে ওই পাঁচ জনের নামে তাকে হত‌্যাচেষ্টার অভিযোগ এনে ‌তাদের বিরু‌দ্ধে গ্রেফতারি পরোয়ানা ও সাক্ষী তলবের আবেদন করেন শহিদুল।
আবেদনের সঙ্গে তি‌নি ভুরুঙ্গামারী স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্স ও কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে চি‌কিৎসা গ্রহ‌ণের কাগজপত্র দা‌খিল ক‌রেন। এসময় আদালতে উপস্থিত শহিদুলের মাথায় ব্যান্ডেজ ছিল এবং ব্যান্ডেজে মেডিসিনের চিহ্ন ছিল। কিন্তু বাদী শহিদুলের পান চিবানো ও আচরণ দেখে বিচারকের সন্দেহ হলে তিনি (বিচারক) বাদীর আইনজীবীকে ব্যান্ডেজ খুলে জখম দেখতে চান এবং গুরুতর জখম হলে আবেদন অনুযায়ী আদেশের আশ্বাস দেন। এসময় শহিদুলের মাথার ব্যান্ডেজ খোলা হলে তার মাথায় কোনও জখমের অস্তিত্ব পাওয়া যায়নি। পরে আদালত উষ্মা প্রকাশ করে বাদীর আবেদন খারিজ করেন এবং আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা ও প্রতারণার অভিযোগে শহিদুলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
একইসঙ্গে আসা‌মির কোনও ইনজু‌রি না থাকা স‌ত্ত্বেও আবা‌সিক মে‌ডিক্যাল অফিসার, উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্স, ভুরুঙ্গামারী থেকে ২৪ সে‌প্টেম্বর স্বাক্ষ‌রিত ছাড়পত্র কীভা‌বে শ‌হিদুল ইসলাম বরাবর ইস‌্যু করা হ‌লো সে বিষ‌য়ে ট্রিট‌মেন্ট শিট, অ্যাড‌মিশন রে‌জিস্ট্রারসহ ওই স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের আবা‌সিক চি‌কিৎসক‌কে আগামী ২৫ অক্টোবর হা‌জির হ‌য়ে লি‌খিত ব‌্যাখ‌্যা প্রদা‌নের নি‌র্দেশ দি‌য়ে‌ছেন আদালত।
আদালত জানায়, না‌লিশকারী ‌শ‌হিদুল মিথ‌্যার আশ্রয় নি‌য়ে আবেদনে উল্লেখিত আসা‌মি‌দের হয়রা‌নি করার উ‌দ্দে‌শ্যে আদাল‌তের চোখ‌কে ফাঁকি দেওয়ার অপচেষ্টা ক‌রেছে এবং মিথ‌্যা মামলা আনয়ন ক‌রে আদাল‌তের সময় নষ্টসহ বিচা‌রিক কার্যক্রমে ব‌্যাঘাত সৃ‌ষ্টি ক‌রে‌ছে, যা শা‌স্তি‌যোগ‌্য অপরাধ। প‌রে আদালত আগামী ২৫ অ‌ক্টোবর পরবর্তী হা‌জিরার তা‌রিখ নির্ধারণ ক‌রে আসা‌মি‌কে জেল হাজ‌তে প্রের‌ণের নি‌র্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews