1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
হাজীপুরে আ ধিপ ত্য বিস্তারকে কেন্দ্র করে মা রা/মা/রি, সদর মডেল থানা পুলিশের হাতে কুদ্দুস মিয়া গ্রে/প্তা/র নড়াইলে ৮ হাজার ই/য়া/বা/সহ আ/ট/ক ২ নরসিংদীর হাজীপুরে চাঁ/দা না দেওয়ায় গ্যারেজ মালিকের ছেলেকে কু/পি*য়ে জ+খ*মের অ/ভি*যোগ সিলেটের শাহজালাল (র.) মাজার দানবাক্সে পাওয়া গেছে প্রায় ৮৯ লাখ টাকা রেললাইন ও পল্লী বিদ্যুতের চো/রা/ই তামার তার উদ্ধার, আ/টক ২ জন বিশ্বনাথে জিয়া মঞ্চের কর্মী সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় গার্মেন্টস ব্যবসায়ীকে কু/পি*য়ে জ/খ*ম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক বশির আলী, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক সেলিম আহমেদ, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  নবগঠিত কভেন্ট্রি যুবদলের কমিটিকে মেহরাব উদ্দিনের অভিনন্দন 
শিরোনাম
হাজীপুরে আ ধিপ ত্য বিস্তারকে কেন্দ্র করে মা রা/মা/রি, সদর মডেল থানা পুলিশের হাতে কুদ্দুস মিয়া গ্রে/প্তা/র নড়াইলে ৮ হাজার ই/য়া/বা/সহ আ/ট/ক ২ নরসিংদীর হাজীপুরে চাঁ/দা না দেওয়ায় গ্যারেজ মালিকের ছেলেকে কু/পি*য়ে জ+খ*মের অ/ভি*যোগ সিলেটের শাহজালাল (র.) মাজার দানবাক্সে পাওয়া গেছে প্রায় ৮৯ লাখ টাকা রেললাইন ও পল্লী বিদ্যুতের চো/রা/ই তামার তার উদ্ধার, আ/টক ২ জন বিশ্বনাথে জিয়া মঞ্চের কর্মী সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় গার্মেন্টস ব্যবসায়ীকে কু/পি*য়ে জ/খ*ম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক বশির আলী, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক সেলিম আহমেদ, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  নবগঠিত কভেন্ট্রি যুবদলের কমিটিকে মেহরাব উদ্দিনের অভিনন্দন  যুক্তরাজ্য কভেন্ট্রি যুবদলের নবগঠিত কমিটির সভাপতি: আলীম, সম্পাদক: কামাল  নড়াইলে ই/য়া*বা/সহ এক নারী আ/ট/ক বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন ইলিয়াস আহমদ রাজন, উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা  সাংবাদিক কাজী আশরাফের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তুলারামপুর বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

বানিয়াচংঙ্গে সরকারি পুকুরের মাটি অবৈধভাবে উত্তোলন করছে আবুসালেক

  • Update Time : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৪১ Time View

বানিয়াচং হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে সরকারী পুকুর থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করছে আবুসালেক । সে উপজেলার আমিরখানি গ্রামের আবুল মছিনের পুত্র। প্রতিকার চেয়ে গত ৪ এপ্রিল ২০২১ বানিয়াচংয়ের এসিল্যান্ড বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন একই এলাকার নানু মিয়ার পুত্র মোঃ টেনু মিয়া।

অভিযোগের পর সরজমিনে তহশিলদার গেলেও ওই সরকারী পুকুর থেকে মাটি উত্তোলন বন্ধ করা হচ্ছেনা। বরং  আরও বেশী শ্রমিক নিয়োগ করে রাতারাতি পুকুর খনন করে চার পাড় ভরাট করে এলাকার হাজারো মানুষের বাড়িঘরের পানি নিস্কাসনের পথ বন্ধ করে দিচ্ছে সে। ফলে চরম ক্ষুব্দ এলাকাবাসী। তবে সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি জানিয়েছেন অভিযোগের বিষয়ে আলোকপাত করা হয়েছে। দোষী হলে ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, আমিরখানী মৌজার হাল জে.এল. নং ১১৪, খতিয়ান নং ১ ও সাবেক দাগ ৫১৫, হালে ৫০৩ দাগের ৩৬ শতকের সরকারী পুকুরটি এলাকার একটি মৎস্যজীবি সমিতি সরকার থেকে লীজ গ্রহন করে। তারা পুকুরটি আবুসালেককে বেআইনিভাবে সাবলিজ প্রদান করে। ওই পুকুরের পাশে এক ব্যক্তির মালিকানা একটি পুকুর রয়েছে।

সম্প্রতি আবুসালেক সুকৌশলে পুকুর দুটির মধ্যখানে বাঁধ কেটে সরকারী ও মালিকানা পুকুর একাকার করে ফেলেছে। শুধু তাই নয় সরকারী পুকুর থেকে  শতজন শ্রমিক নিয়োগ করে দুটি পুকুরকে একটি পুকুরে রূপান্তরিত করে মাটি উত্তোলন করছে। ফলে সরকারী সম্পত্বি বেদখলের পাশাপাশি পুকুরের পাশে একটি মিনি কালভার্ট (এলাকাবাসীর পানি নিস্কাসনের রাস্তা) এর মুখ বন্ধ হয়ে পড়েছে। এতে এলাকার জনসাধারণ পড়েছেন চরম ভোগান্তির মুখে।

অভিযোগকারী এলাকার লোকজন, জানান, এ ব্যাপারে তহশিলদার মুজিবুর রহমান সরজমিনে আসলেও তিনি এর কোন প্রতিকার করেননি। এলাকাবাসীর দাবী সার্ভেয়ার নিয়োগ করে সরজমিনে পরিমাপ করে জনস্বার্থে সরকারী পুকুরটি দখলের কবল থেকে রক্ষা করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews