ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আ’ লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ১০ দিনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার ২১ মার্চ রাতে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ের সামনে সাংস্কৃতিক অনুষ্টান ও সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন।
উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহ আহমেদুর রব, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোমিন, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি প্রভাষক আফিয়া রশিদ, জেলা শ্রমিক লীগ নেতা শংকর দাস শংকু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেওকলস ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সৈয়দ শহীদুল ইসলাম।
এসময় অনুষ্ঠানে বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, উপজেলা কৃষক লীগের সহ সভাপতি সাহাব উদ্দিন, আকবর আলী, আব্দুল হেকিম, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান কামাল, মারফত আলী, অর্থ সম্পাদক প্রদীপ সুত্র ধর, কৃষক লীগ নেতা আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, পরতাব আলী, আমির আলী, আফরুজ আলী, আরশ আলী, রুনু মিয়া, কিতাব আলী দুলন, আব্দুল হান্নান, তেরাব আলী ও ছগির আলী প্রমুখসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।