1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
  3. bot@local.invalid : Service Bot :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ভুল চিকিৎসায় নড়াইলে প্রসূতির জরায়ু অপসারণ করায় ক্লিনিক সিলগালা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন খুলনা জেলা পুর্বের নতুন কমিটির সভাপতি রেজাউল, সেক্রেটারি শফিকুল ইসলাম লোহাগড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চাল বিতরণ বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রবাসী ছইল মিয়া’র অর্থ সহায়তা প্রদান  লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় বিশ্বনাথে ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড শিশুকে ধর্ষণ করে হ/ত্যা/র প্রতিবাদে নড়াইলে ৪ ঘণ্টা সড়ক অব/রো/ধ, এমপির আশ্বাসে কর্মসূচি প্র/ত্যা/হার বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই কোম্পানীগঞ্জে নারীর ঝুলন্ত মর/দে/হ উ/দ্ধা/র, নি/র্যাত/নের অভি/যো/গ পরিবারের
শিরোনাম
ভুল চিকিৎসায় নড়াইলে প্রসূতির জরায়ু অপসারণ করায় ক্লিনিক সিলগালা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন খুলনা জেলা পুর্বের নতুন কমিটির সভাপতি রেজাউল, সেক্রেটারি শফিকুল ইসলাম লোহাগড়া শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে চাল বিতরণ বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত রোগীকে প্রবাসী ছইল মিয়া’র অর্থ সহায়তা প্রদান  লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ পিএফজি গ্রুপের ত্রৈমাসিক সভায় বিশ্বনাথে ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স এডভাইজার এমা উইন্ড শিশুকে ধর্ষণ করে হ/ত্যা/র প্রতিবাদে নড়াইলে ৪ ঘণ্টা সড়ক অব/রো/ধ, এমপির আশ্বাসে কর্মসূচি প্র/ত্যা/হার বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই কোম্পানীগঞ্জে নারীর ঝুলন্ত মর/দে/হ উ/দ্ধা/র, নি/র্যাত/নের অভি/যো/গ পরিবারের লোহাগড়ায় দরিদ্রদের মাঝে বসতঘর, সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি প্রদান বিশ্বনাথে অবৈধ কারেন্ট জাল জ/ব্দ করে আ/গু/নে পুড়া/লো প্রশাসন : জরি/মা/না আদায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যা/হতি ব্র্যাক ইউনিভার্সিটির সেমিনার, হাম মোকাবিলায় নিয়মিত টিকাদান, গবেষণা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচির অংশ হিসেবে লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে বৃক্ষ রোপন

ভুল চিকিৎসায় নড়াইলে প্রসূতির জরায়ু অপসারণ করায় ক্লিনিক সিলগালা

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৮ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

সিজারিয়ান অস্ত্রোপচারে চরম অবহেলা, ভুল চিকিৎসা এবং অদক্ষ জনবল ব্যবহারের প্রাথমিক সত্যতা ও প্রমাণ পাওয়ায় নড়াইলের ‘মডার্ন সার্জিক্যাল ক্লিনিক’ সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে ক্লিনিকটির অপারেশন থিয়েটারসহ সকল ধরনের কার্যক্রম স্থগিত করা হয়েছে।

শনিবার সকালে নড়াইল জেলা স্বাস্থ্য বিভাগ ও বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) নড়াইল জেলা শাখার যৌথ উদ্যোগে এই পদক্ষেপ নেওয়া হয়।

অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার কালিয়া থানাধীন চাঁচুড়ি ইউনিয়নের বনগ্রামের কামরুজ মোল্যার অন্তঃসত্ত্বা মেয়ে সোহানা বেগমকে (২০) গত ৪ জুলাই ‘নড়াইল মডার্ন সার্জিক্যাল ক্লিনিক’-এ ভর্তি করা হয়। অন-কল চিকিৎসক ডা. সুব্রত কুমারের অধীনে অস্ত্রোপচারের মাধ্যমে সোহানা একটি কন্যাসন্তানের জন্ম দেন। গত ৮ জুলাই প্রসূতিকে ছাড়পত্র দেওয়া হলেও এর কয়েকদিনের মধ্যেই তার অনবরত অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।

শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে প্রথমে তাকে নড়াইল সদর হাসপাতালে এবং পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি ভিত্তিতে ৮ ব্যাগ রক্ত দিয়ে প্রসূতির পুনরায় অস্ত্রোপচার করা হয়।

ভুক্তভোগী প্রসূতির মা রবেয়া বেগম আকুল কণ্ঠে বলেন, “মেয়ের অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে ক্লিনিক মালিকের সাহায্য চেয়েও পাইনি। খুলনায় অস্ত্রোপচারের পর চিকিৎসকেরা জানান, আগের সিজারের সময় পেটের ভেতরে নাড়ির অংশ থেকে যাওয়ায় বড় ধরনের ইনফেকশন ছড়িয়ে পড়েছিল। বাধ্য হয়ে মেয়েকে বাঁচাতে ডাক্তাররা জরায়ু কেটে ফেলে দেন।”

এদিকে ঘটনার অনুসন্ধানে ক্লিনিকটির জনবল ও চিকিৎসা ব্যবস্থার ভয়াবহ চিত্র উঠে এসেছে। ক্লিনিকে কর্মরত সাবানা নামের এক কর্মচারী জানান, তার প্রাতিষ্ঠানিক শিক্ষাগত যোগ্যতা মাত্র নবম শ্রেণি। কিন্তু চিকিৎসক অপারেশন শেষে চলে যাওয়ার পর প্রসূতির গায়ে সেলাই দেওয়া, অ্যানেস্থেসিয়া সংক্রান্ত সহায়তা এমনকি পোস্ট-অপারেটিভ তদারকির মতো জটিল ও ঝুঁকিপূর্ণ কাজ তিনিই সম্পাদন করতেন।

তবে অভিযোগ অস্বীকার করে ক্লিনিকের স্বত্বাধিকারী মফিজুর রহমান বলেন, “আমাদের চিকিৎসার কারণে কোনো সমস্যা হলে আমরাই দেখি। তারা খুলনায় গেছেন তা আমরা জানি না। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।”

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করার পর গঠিত তদন্ত কমিটি সরজমিনে তদন্ত পরিচালনা করে। তদন্তে অনিয়ম ও ভুল চিকিৎসার প্রমান মেলায় ক্লিনিকটির কার্যক্রম বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা ন্যায়বিচারের স্বার্থে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

অভিযান পরিচালনাকালে নড়াইল জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজ্জাদ রহমান, সিভিল সার্জনের পক্ষে ডা. আসিফুর রহমান বাপ্পী এবং ক্লিনিক মালিক মাহফুজসহ সংশ্লিষ্ট প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews