1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ সাপের কামড়ে লোহাগড়ায় কৃষকের মৃত্যু নড়াইলের নড়াগাতিতে যুবককে কু পি/য়ে হ*ত্যা কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ৬২ লাখ টাকার ভারতীয় ম*দ উদ্ধা+র আট+ক-২ লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন লোহাগড়ায় গলায় ফাঁ+স দিয়ে গৃহবধূর আত্ম/হ*ত্যা বিশ্বনাথে ৭ শিক্ষকের বদলীর আদেশ বাতিল চেয়ে বিভাগীয় উপ-পরিচালক বরাবরে একাধিক শিক্ষকের আবেদন  কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে সাড়ে ১২ কেজি গাঁজা সহ আটক-২: মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রেফতার লোহাগড়ায় জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন এমপি লুনা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে দাখিল ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান যুক্তরাজ্য কভেন্টি বিএনপির কমিটির অনুমোদন 

লোহাগড়ায় দরিদ্রদের মাঝে বসতঘর, সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি প্রদান

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১০৩ Time View

জহুরুল হক মিলু, লেহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

দারিদ্র্য আর অভাবের সঙ্গে লড়াই করে দিন কাটানো অনেক পরিবারের জীবন কিছুটা স্বস্তি এনে দিয়েছে সরকারি সহায়তা।নড়াইলের লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারগুলো পেয়েছে শিক্ষা বৃত্তি, বাইসাইকেলে, সেলাই মেশিন ও বসতঘরের মতো গুরুত্বপূর্ণ সহায়তা।

প্রধানমন্ত্রীর কার্যালয় বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরে এ সহায়তা প্রদান করা হয়।

গতকাল মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড় ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আলী আকবর, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শম জামশেদ আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহামুদ আলম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্যা নজরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা শাখার আমির মওলানা হাদিউজ্জামান, সহকারী সেক্রেটারি হাফেজ ইমরান হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে শিক্ষা বৃত্তি, বাইসাইকেলে ও সেলাই মেশিন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারগুলো হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সরকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনার পাশাপাশি দক্ষতা অর্জনের আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় লোহাগড়া উপজেলার ১টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বসতঘর প্রদান করা হয়েছে। পাশাপাশি ৪ জন অসহায় ও হতদরিদ্র পরিবারের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়, যা তাদের স্বাবলম্বী হওয়ার পথে নতুন সম্ভাবনা তৈরি করবে। এছাড়া ৪০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থী এককালীন শিক্ষাবৃত্তি পেয়েছে। শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে ৬ জনকে দেওয়া হয়েছে বাইসাইকেলও।

অনুষ্ঠান শেষে সহায়তা পাওয়া পরিবার ও শিক্ষার্থীদের মুখে ছিল স্বস্তি ও আশার হাসি। কেউ বলছেন, এই সহায়তা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পথ সহজ করবে, আবার কেউ দেখছেন জীবিকা গড়ার নতুন স্বপ্ন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews