বিশ্বনাথ প্রতিনিধিঃ
বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন খাজাঞ্চি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও ৩নং ওয়ার্ড কাবিলপুর গ্রামের কৃতি সন্তান কামরুল ইসলাম বাদশাহ।
১৮ই জুলাই(শুক্রবার)রাতে গ্রামবাসীর সাথে বিশিষ্ট মুরব্বি ও অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক ক্বারী জমির উদ্দনের সভাপতিত্বে কামরুল ইসলাম বাদশাহ’র বাড়িতে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষজন তার পক্ষে তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন।
এ সময় মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন,ডা.আফরোজ আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি আছলম আলী,উম্মর আলী,ইসবর আলী,সাহাব উদ্দিন,মাওলানা আব্দুল করিম,আকবর আলী,মোক্তার আলী,গিয়াস উদ্দিন,সাইদ আলী,আব্দুস সুবহান,আব্দুল কাদির প্রমুখ।
এ সময় কামরুল ইসলাম বাদশাহ গ্রামবাসীসহ খাজাঞ্চি ইউনিয়নের সর্বস্তরের মানুষকে সালাম ও ধন্যবাদ জানিয়ে বলেন,
আমি অবহেলিত খাজাঞ্চি ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের মৌলিক অধিকার সুনিশ্চিত করা এবং এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও যুবসমাজের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। দল ও খাজাঞ্চিবাসী যদি আমাকে সুযোগ দেন,তবে আমি সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবক হয়ে কাজ করব।
এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
ইতোমধ্যেই তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের সাথে কুশল বিনিময় ও মতামত নিচ্ছেন। তরুণ ও প্রবীণ ভোটারদের মাঝে তাকে নিয়ে নানামুখী আলোচনাও চলছে।দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের সমর্থন পেলে তিনি খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বড় ধরনের চমক দেখাবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার সমর্থকেরা।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।