1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদীতে অসহায় শিশুকে উদ্ধার করে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠালেন জেলা প্রশাসক সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নি*ষিদ্ধ আ. লীগের ৩ নেতা গ্রে*ফতার, আদা+লতে প্রেরণ লোহাগড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পটুয়াখালিতে হত্যা মামলায় পলাতক আ*সামি বাদশা গ্রে*প্তার সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের শাখায় পে*ট্রোল ঢেলে আ+গুন দেওয়ার চেষ্টা লোহাগড়ায় নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত গভীর রাতে ট্রেন ছাড়তেই তাড়াহুড়ো, নরসিংদী স্টেশনে হারাল জীবনের গুরুত্বপূর্ণ ব্যাগ; নাজীম উদ্দিনের তৎপরতায় ভোরে উদ্ধার স্বৈ*রাচার এ দেশে আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জমি সংক্রান্ত বি*রো-ধে কৃষককে পিটিয়ে হ*ত্যার অভি+যোগ
শিরোনাম
নরসিংদীতে অসহায় শিশুকে উদ্ধার করে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠালেন জেলা প্রশাসক সিলেটের বিশ্বনাথে কার্যক্রম নি*ষিদ্ধ আ. লীগের ৩ নেতা গ্রে*ফতার, আদা+লতে প্রেরণ লোহাগড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পটুয়াখালিতে হত্যা মামলায় পলাতক আ*সামি বাদশা গ্রে*প্তার সিলেটের কানাইঘাটে গ্রামীণ ব্যাংকের শাখায় পে*ট্রোল ঢেলে আ+গুন দেওয়ার চেষ্টা লোহাগড়ায় নবান্ন উৎসব ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত গভীর রাতে ট্রেন ছাড়তেই তাড়াহুড়ো, নরসিংদী স্টেশনে হারাল জীবনের গুরুত্বপূর্ণ ব্যাগ; নাজীম উদ্দিনের তৎপরতায় ভোরে উদ্ধার স্বৈ*রাচার এ দেশে আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জমি সংক্রান্ত বি*রো-ধে কৃষককে পিটিয়ে হ*ত্যার অভি+যোগ লোহাগড়ায় আবু বক্কার স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন কার্যক্রম নি*ষিদ্ধ আওয়ামী লীগের স*ন্ত্রাস- নৈরা+জ্যের প্রতি*বাদে নড়াইলে জামায়াতের বি+ক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু

নরসিংদীতে অসহায় শিশুকে উদ্ধার করে সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠালেন জেলা প্রশাসক

  • Update Time : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৪৮ Time View

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী শহরে বেশ কিছুদিন ধরে অসহায় অবস্থায় ঘুরে বেড়ানো এক কন্যাশিশুর নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে অনন্য মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ইসরাত জাহান কেয়া। মানবিক এই জেলা প্রশাসকের সরাসরি হস্তক্ষেপ ও নির্দেশনায় শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় সকল সুযোগ-সুবিধাসহ সরকারি নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। পরিবার খুঁজে না পাওয়া পর্যন্ত সেখানেই সে জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে থাকবে।

জানা যায়, সম্প্রতি নরসিংদী শহরের কাউরিয়াপাড়া এলাকায় অজ্ঞাতপরিচয় ওই ছোট্ট মেয়েটিকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। তার কথাবার্তা, চালচলন ও আঞ্চলিক ভাষার টান দেখে ধারণা করা হচ্ছে, সে অন্য কোনো জেলার বাসিন্দা এবং কোনোভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে নরসিংদীতে চলে এসেছে। শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা ও পরিবারের সন্ধান চেয়ে সাংবাদিক হৃদয় এস সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করলে বিষয়টি আলোচনার সৃষ্টি করে এবং জনবান্ধব জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার নজরে আসে।

বিষয়টি জানার পরপরই কালক্ষেপণ না করে অত্যন্ত সংবেদনশীলতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। তাঁর তাৎক্ষণিক নির্দেশনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান দ্রুত ঘটনাস্থলে হস্তক্ষেপ করেন এবং শিশুটিকে নিরাপদ হেফাজতে নেওয়ার সার্বিক তদারকি করেন। তাঁর ত্বরিত ও কার্যকর পদক্ষেপের পাশাপাশি সমাজসেবা অফিসার রেজাউল করিম হিমেল মাঠপর্যায়ে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে শিশুটির প্রাথমিক দেখভাল, নতুন পোশাক ও খাবারের ব্যবস্থা নিশ্চিত করে তাকে সরকারি আশ্রয়কেন্দ্রে স্থানান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। প্রশাসনের এমন মানবিক ও দ্রুত পদক্ষেপে স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার ভূয়সী প্রশংসা করেছেন।

এ বিষয়ে নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, “বিষয়টি নজরে আসার সাথে সাথেই শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। তার থাকা-খাওয়া ও সার্বিক সুরক্ষার সব দায়িত্ব জেলা প্রশাসন গ্রহণ করেছে এবং তাকে সরকারি নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হচ্ছে। পাশাপাশি তার প্রকৃত ঠিকানা ও পরিবারের সন্ধান বের করতে প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর কাজ করছে। পরিবারকে খুঁজে পাওয়া মাত্রই শিশুটিকে যথাযথ প্রক্রিয়ায় তাদের কাছে হস্তান্তর করা হবে।”

এদিকে, শিশুটির পরিচয় শনাক্ত এবং তাকে তার মা-বাবার কোলে ফিরিয়ে দিতে প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা কামনা করা হয়েছে। দেশের কোনো প্রান্তে থাকা তার স্বজনেরা যাতে দ্রুত সন্ধান পান, সেজন্য শিশুটির তথ্য প্রচারের অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews