1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নরসিংদী সদর হাসপাতালে চারটি পানির কল স্থাপন করলেন স্বেচ্ছাসেবক দলের শিপলু ও তপু হাজীপুরে আ ধিপ ত্য বিস্তারকে কেন্দ্র করে মা রা/মা/রি, সদর মডেল থানা পুলিশের হাতে কুদ্দুস মিয়া গ্রে/প্তা/র নড়াইলে ৮ হাজার ই/য়া/বা/সহ আ/ট/ক ২ নরসিংদীর হাজীপুরে চাঁ/দা না দেওয়ায় গ্যারেজ মালিকের ছেলেকে কু/পি*য়ে জ+খ*মের অ/ভি*যোগ সিলেটের শাহজালাল (র.) মাজার দানবাক্সে পাওয়া গেছে প্রায় ৮৯ লাখ টাকা রেললাইন ও পল্লী বিদ্যুতের চো/রা/ই তামার তার উদ্ধার, আ/টক ২ জন বিশ্বনাথে জিয়া মঞ্চের কর্মী সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় গার্মেন্টস ব্যবসায়ীকে কু/পি*য়ে জ/খ*ম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক বশির আলী, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক সেলিম আহমেদ, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন 
শিরোনাম
নরসিংদী সদর হাসপাতালে চারটি পানির কল স্থাপন করলেন স্বেচ্ছাসেবক দলের শিপলু ও তপু হাজীপুরে আ ধিপ ত্য বিস্তারকে কেন্দ্র করে মা রা/মা/রি, সদর মডেল থানা পুলিশের হাতে কুদ্দুস মিয়া গ্রে/প্তা/র নড়াইলে ৮ হাজার ই/য়া/বা/সহ আ/ট/ক ২ নরসিংদীর হাজীপুরে চাঁ/দা না দেওয়ায় গ্যারেজ মালিকের ছেলেকে কু/পি*য়ে জ+খ*মের অ/ভি*যোগ সিলেটের শাহজালাল (র.) মাজার দানবাক্সে পাওয়া গেছে প্রায় ৮৯ লাখ টাকা রেললাইন ও পল্লী বিদ্যুতের চো/রা/ই তামার তার উদ্ধার, আ/টক ২ জন বিশ্বনাথে জিয়া মঞ্চের কর্মী সমাবেশ অনুষ্ঠিত  লোহাগড়ায় গার্মেন্টস ব্যবসায়ীকে কু/পি*য়ে জ/খ*ম বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক বশির আলী, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন সমাজসেবক সেলিম আহমেদ, উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন  নবগঠিত কভেন্ট্রি যুবদলের কমিটিকে মেহরাব উদ্দিনের অভিনন্দন  যুক্তরাজ্য কভেন্ট্রি যুবদলের নবগঠিত কমিটির সভাপতি: আলীম, সম্পাদক: কামাল  নড়াইলে ই/য়া*বা/সহ এক নারী আ/ট/ক বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সদস্য হলেন ইলিয়াস আহমদ রাজন, উপজেলা প্রেসক্লাবের শুভেচ্ছা  সাংবাদিক কাজী আশরাফের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী সদর হাসপাতালে চারটি পানির কল স্থাপন করলেন স্বেচ্ছাসেবক দলের শিপলু ও তপু

  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ Time View

সদর হাসপাতালে চারটি পানির কল স্থাপন করলেন স্বেচ্ছাসেবক দলের শিপলু ও তপু

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের বিনামূল্যে বিশুদ্ধ পানি পানের সুযোগ তৈরি করতে ব্যক্তিগত উদ্যোগে চারটি পানির কল স্থাপন করেছেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক দলের যোগাযোগ সম্পাদক শিপলু সরকার এবং নরসিংদী শহর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল তপু।

প্রতিদিন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিতে বিপুলসংখ্যক রোগী ও তাদের স্বজন আসেন। তাদের মধ্যে অনেকেই আর্থিকভাবে অসচ্ছল। ফলে সবসময় বোতলজাত পানি কিনে পান করা তাদের জন্য সম্ভব হয় না। এমন বাস্তবতা বিবেচনায় নিয়ে সাধারণ মানুষের জন্য বিনামূল্যে পানি পানের সুযোগ বাড়াতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জানা গেছে, সদর হাসপাতালে রোগী ও স্বজনদের পানি পানের জন্য আগে থেকেই কয়েকটি পানির কল ছিল। তবে দীর্ঘদিন ব্যবহারের পর কয়েকটি কল নষ্ট হয়ে যাওয়ায় পানি পেতে ভোগান্তিতে পড়ছিলেন হাসপাতালে আসা মানুষজন। বিষয়টি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এলে হাসপাতাল কর্তৃপক্ষ একটি পানির কল সচল করে।

এরপর সমস্যাটি শুধু তুলে ধরার মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজেদের উদ্যোগে আরও চারটি পানির কল স্থাপন করেন শিপলু সরকার ও ওবায়দুল তপু। এতে হাসপাতাল প্রাঙ্গণে রোগী ও তাদের স্বজনদের বিনামূল্যে পানি পানের সুযোগ আরও বাড়ল।

উদ্যোগের বিষয়ে শিপলু সরকার ও ওবায়দুল তপু বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা মানুষের একটি বড় অংশ নানা ধরনের আর্থিক সংকটের মধ্যে থাকেন। তৃষ্ণার্ত মানুষের জন্য বিনামূল্যে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা খুব বড় কোনো কাজ না হলেও এটি তাদের কষ্ট কিছুটা হলেও কমাতে পারে। মানুষের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোর চিন্তা থেকেই পানির কলগুলো স্থাপন করা হয়েছে।

তারা আরও বলেন, রাজনীতির অন্যতম উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণ ও সেবা। রাজনৈতিক পরিচয় কিংবা পদ-পদবির বাইরে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দৈনন্দিন কষ্ট কিছুটা লাঘব করার মধ্যেই জনসম্পৃক্ততার গুরুত্ব রয়েছে।

একই সঙ্গে স্থাপন করা পানির কলগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। তাদের মতে, কোনো জনকল্যাণমূলক উদ্যোগ স্থাপনের পর যথাযথ পরিচর্যা ও তদারকি না হলে সময়ের সঙ্গে তা অকার্যকর হয়ে যেতে পারে। তাই পানির কলগুলো সচল রাখতে নিয়মিত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সংস্কার জরুরি।

স্থানীয়দের মতে, হাসপাতালের মতো জনসমাগমপূর্ণ স্থানে বিশুদ্ধ পানির ব্যবস্থা রোগী ও স্বজনদের জন্য গুরুত্বপূর্ণ। এমন উদ্যোগ নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে দীর্ঘস্থায়ী করা গেলে উপকৃত হবেন চিকিৎসা নিতে আসা অসংখ্য মানুষ।

পদ-পদবি ও অর্থ-বিত্ত ক্ষণস্থায়ী হলেও মানুষের কল্যাণে করা কাজ দীর্ঘদিন মানুষের মনে জায়গা করে নেয়। তাই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে আরও এমন মানবিক উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews