জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের কালিয়া উপজেলায় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের দুইদিন পর রিয়াদুল ইসলাম (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) বিকেলে খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিয়াদুল ইসলাম কালিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের শিমুল মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের বিষ্ণুপুর এলাকায় নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রিয়াদুল। পরে পরিবারের পক্ষ থেকে শুক্রবার (২১ আগস্ট) কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এরপর শনিবার (২২ আগস্ট) বিকেলে খুলনার বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদীতে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
কালিয়া থানার ওসি ইদ্রিস আলী বলেন, মরদেহ উদ্ধারের খবর পেয়ে নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।