বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ
বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সমাজসেবী সংগঠন সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক সেলিম আহমেদ ও ভাইস চেয়ারম্যান কলছুমা আহমেদ এর অর্থায়নে স্কুল ড্রেসগুলো আনুষ্ঠানিক ভাবে বিতরণ করা হয়।
সোমবার (৩রা আগস্ট)দুপুরে চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি হাফিজ মাওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জিত কুমার দের’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম,খাজাঞ্চি ইউনিয়ন ২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মাস্টার আবুল কালাম আজাদ, ট্রাস্টের বাংলাদেশ শাখার আহবায়ক সাংবাদিক সায়েস্তা মিয়া ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শক্তি রানী দে।
এ সময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা মাসুক মিয়া, মিশির আলী (সাবেক) মেম্বার, জামায়াত নেতা সাজ্জাদুর রহমান, বিদ্যালয়ের সাবেক সহসভাপতি এস এম রফিক আহমদ, সহসভাপতি আব্দুল কাইয়ুম, ছাত্রদল নেতা আলমগীর হোসেন, অভিভাবক সদস্য আব্দুল মতিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।