জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
গাছ লাগান পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” কর্মসূচী বাস্তবায়নে নড়াইলের লোহাগড়ায় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫ টার দিকে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে উপজলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক শ ম জামশেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরিফ, সাবেক সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, জহির আহমেদ,উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম প্রমুখ।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।