1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১
শিরোনাম
লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার

দাফনের ৭ মাস পর কবর থেকে মুকুলের মরদেহ উত্তোলন

  • Update Time : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১০ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় দাফনের সাত মাস পর কবর থেকে উপজেলার নিরিবিলি পিকনিক স্পটের কাউন্টার ব্যবস্থাপক মুকুল মোল্যা নামে এক ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার লক্ষ্মীপাশা কেন্দ্রীয় কবরস্থান থেকে তার মরদেহটি উত্তোলন করা হয়। মুকুল লক্ষীপাশা গ্রামের মৃত রুহুল আমীন মোল্যার ছেলে।

নড়াইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদী হাসান মরদেহ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের (২৭ আগস্ট) বিকেলে পিকনিক স্পটে আসেন একই উপজেলার রাজোপুর এলাকার ভাড়াটিয়া আবু সাঈদ, আরিনা জান্নাতুল ও সাহানুর বেগমসহ কয়েকজন। এ সময় রাত্রিযাপনের জন্য কক্ষ ভাড়া নেওয়া নিয়ে তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় ব্যবস্থাপক মুকুলের। একপর্যায়ে তারা সবাই মিলে মুকুলকে মারধর করেন। এ সময় মুকুলকে অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে মুকুলকে মারধরের বিষয়টি পরিবার তখনও জানতো না। এ কারণে মুকুলের মরদেহ বাড়িতে নিয়ে পরদিন (২৮ আগস্ট) দাফন করে তার পরিবার।

জানা যায়, দাফনের দুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পার্ক ব্যবস্থাপক মুকুলকে মারধরের সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। ঘটনাটি নিহতের পরিবারের নজরে এলে তারা আদালতের দ্বারস্থ হয়। ওই বছরের ২ নভেম্বর লোহাগড়া আমলি আদালতে নিহতের বড় বোন রেহানা পারভীন বাদী হয়ে মামলা দায়ের করলে, আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। তদন্তের স্বার্থে আদালত সংস্থাটিকে মুকুলের মরদেহ উত্তোলন করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য অনুমতি দেন। এ ঘটনায় নিহতের পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews