মোহাঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ
ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহাসচিব ও খুলনা ৪ (দিঘলিয়া রুপসা তেরখাদা আসন) এর হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ মাওঃ অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেন, সুখে দুঃখে সর্বাবস্থায় দিঘলিয়ার মানুষের পাশে থাকতে চাই, শনিবার (৮ নভেম্বর বিকাল ৪ টা থেকে দিঘলিয়া উপজেলার সদর, চন্দনী মহল বাজার, সেনহটি বাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে গণসংযোগ কালে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে সুখে দুঃখে সর্বাবস্থায় নির্বাচনী এলাকার মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, হাত পাখার বিজয়ী হলে এই এলাকার যোগাযোগ শিক্ষা ও চিকিৎসার উন্নয়নের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাল্লাহ ।
গণসংযোগে উপস্থিত ছিলেন, জেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ মুহিবুল্লাহ, জেলা যুব আন্দোলনের সভাপতি মুফতি ফজলুল হক ফাহাদ, রফিকুল ইসলাম ইস্কান্দার, মাস্টার জাফর সাদেক, মুফতি আজিজুর রহমান সোহেল, সাইদুল্লাহ, আশরাফুল ইসলাম,মুফতি নাজমুস সাকিব, মুফতি মিজানুর রহমান, প্রমুখ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।