1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই কোম্পানীগঞ্জে নারীর ঝুলন্ত মর/দে/হ উ/দ্ধা/র, নি/র্যাত/নের অভি/যো/গ পরিবারের লোহাগড়ায় দরিদ্রদের মাঝে বসতঘর, সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি প্রদান বিশ্বনাথে অবৈধ কারেন্ট জাল জ/ব্দ করে আ/গু/নে পুড়া/লো প্রশাসন : জরি/মা/না আদায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যা/হতি ব্র্যাক ইউনিভার্সিটির সেমিনার, হাম মোকাবিলায় নিয়মিত টিকাদান, গবেষণা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচির অংশ হিসেবে লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে বৃক্ষ রোপন নড়াইলে পাওনা টাকার জেরে যুবককে কু/পি/য়ে হ/ত্যা নড়াইলে মৎস ঘের মালিক কে কুপি/য়ে মোটরসাইকেল ও টাকা ছি/নতা/ই, অভি/যোগ দায়ের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
শিরোনাম
বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই কোম্পানীগঞ্জে নারীর ঝুলন্ত মর/দে/হ উ/দ্ধা/র, নি/র্যাত/নের অভি/যো/গ পরিবারের লোহাগড়ায় দরিদ্রদের মাঝে বসতঘর, সাইকেল, সেলাই মেশিন ও শিক্ষা বৃত্তি প্রদান বিশ্বনাথে অবৈধ কারেন্ট জাল জ/ব্দ করে আ/গু/নে পুড়া/লো প্রশাসন : জরি/মা/না আদায় ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ কে কেন্দ্র সচিবের দায়িত্ব থেকে অব্যা/হতি ব্র্যাক ইউনিভার্সিটির সেমিনার, হাম মোকাবিলায় নিয়মিত টিকাদান, গবেষণা ও সমন্বিত উদ্যোগের ওপর জোর “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচির অংশ হিসেবে লোহাগড়ার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে বৃক্ষ রোপন নড়াইলে পাওনা টাকার জেরে যুবককে কু/পি/য়ে হ/ত্যা নড়াইলে মৎস ঘের মালিক কে কুপি/য়ে মোটরসাইকেল ও টাকা ছি/নতা/ই, অভি/যোগ দায়ের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শাখা ভিত্তিক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কামরুল ইসলাম বাদশাহ খাজাঞ্চি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি ” কর্মসূচি বাস্তবায়নে লোহাগড়ায় বিএনপির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে অবৈ/ধভাবে গরুর মাংস বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরি/মানা সমাজসেবায় জনপ্রিয় সংগঠন বিশ্বনাথের সোনাপুর চ্যারিটি গ্রুপ লোহাগড়ায় হাজার হাজার ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব পালন

ভারতের বীরভূমে আদিবাসী পরিবারের ৩ সদস্যের মৃতদেহ উদ্ধার

  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৪ Time View

ডেস্কঃ

ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে সাতসকালে ঘর থেকে উদ্ধার হল আদিবাসী পরিবারের ৩ সদস্যের মৃতদেহ। এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল চলছে মহম্মদবাজারে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। মৃতদের মাথায় রয়েছেআঘাতের চিহ্ন। ফলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খুন করা হয়েছে ৩ জনকে। কিন্তু কেন ? নেপথ্যে কে বা কারা ? এহেন একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। জানা যায়, বীরভূমের মহম্মদবাজার ও মল্লারপুর থানার সীমানায় রয়েছে ম‍্যানেজার পাড়া। সেখানে থাকতেন লক্ষী মাড্ডি (২৫)। ২ সন্তান রুপালি (১০) ও অভিজিৎ (৮) কে নিয়ে থাকতেন তিনি। তাঁর স্বামী লালটু কর্মসূত্রে দুর্গাপুরে থাকতেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি ) সকালে প্রতিবেশীরা ভয়ংকর দৃশ্য দেখেন। দেখা যায়, ঘরে খাটিয়ার উপর পড়ে রয়েছে  লক্ষী ও রুপালির কম্বল জড়ানো দেহ। খাটিয়ার নিচে পড়েছিল অভিজিতের দেহ। ৩ জনের মাথাতেই মিলেছে আঘাতের চিহ্ন। সঙ্গে সঙ্গে প্রতিবেশীরা খবর দেয় থানায়। ঘটনাস্থলে গিয়েই ব‍্যাপক ক্ষোভের মুখে পড়েন পুলিশ আধিকারিকরা। স্থানীয়দের দাবি, ৩ জনকে খুনই করা হয়েছে। ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাঁদের গ্রেফতার করতে হবে। না হলে দেহ উদ্ধার করতে দেওয়া হবে না। রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ সুপার আমনদীপ স্থানীয়দের বলেন, আগে দেহ উদ্ধার হোক। তারপরই তদন্ত শুরু হবে। অভিযুক্তদের শীঘ্রই ধরা হবে। কিন্তু তা মানতে নারাজ স্থানীয়রা। কিন্তু ঠিক কিভাবে মৃত্যু ? কেন এই ঘটনা ? নেপথ‍্যে কে ? প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, ভারী বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে ৩ জনকেই। কিন্তু কেন, তা এখনও ধোঁয়াশা। ইতিমধ্যেই মৃতের স্বামীকে ও খবর দেওয়া হয়েছে। অবিলম্বেই রহস্যভেদ হবে বলে আশাবাদী পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews