1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই লোহাগড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন  ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ 
শিরোনাম
বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইমাম মাওলানা নুরুর রহমানের অভিনন্দন   সমাজসেবক সেলিম আহমেদ এর বড় পুত্র সাকিবের জন্মদিন পালন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সেলিম আহমেদ  দুর্গাপূজা উপলক্ষ্যে লোহাগড়ায় পুজামন্ডপে শাড়ি বিতরণ ফুলবাড়ীতে মাছ ধরার জালে আ*ট+ক বিশাল অজগর দেখতে শতশত মানুষের ভিড় লোহাগড়ায় অ+গ্নিকা*ন্ডে বসতঘর পু*ড়ে ছা*ই লোহাগড়ার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইউএনও বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচিত কমিটিকে ইলিয়াস আহমদ রাজনের অভিনন্দন  ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ  নি*খোঁ+জের ১ দিন পর নদীতে পাওয়া গেল রাহুলের ম/রদে*হ খাজাঞ্চি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী  তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের

অনুগল্প ‘বাবা’

  • Update Time : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৬৭ Time View

তাসমিয়া সাহজাবীন


এই ঘূর্ণিঝড়ের রাতেও তুমি মেয়ে দুইটারে একা রাইখা যাইবা? ওদের কাছে একটা রাত থাকা যায়না? মেহেদী হাসানের দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে বলে উঠেলেন লাবনী বেগম। মেহেদী হাসান কিছু বললেন না! মাথা নিচু করে চুপচাপ হেঁটে গেলেন তার গন্তব্যে। রোদেলা এক দৃষ্টে তার বাবার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলো।

আজ নয় বছর হলো রোদেলার বাবা তাদের সাথে থাকেন না, ২য় বিয়ে করে তার ২য় স্ত্রী সন্তানের সাথেই থাকেন। ওরা ৩ ভাই বোন। মেহেদী হাসান ২য় বিয়ে করার পর থেকেই ওরা আলাদা থাকে। ওদের বাবা আসেন মাঝে মাঝে খোঁজ-খবর নিতে। আজ সকাল থেকেই ঘূর্ণিঝড় মোখামের হুশিয়ারি বার্তা চলছে। সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিচ্ছে। ছোট বোন রুহি মাঝে মাঝেই বলে উঠে আমরা যদি আশ্রয়কেন্দ্রে যাইতাম। যদি আমাদের ঘর পানিতে ডুইবা যায়, বাবা কি খুঁইজা পাইবো আমাদের?

রাত ১২ টার পর থেকেই ঘূর্ণিঝড় মোখামের আভাস পাওয়া যাচ্ছে। বারবার কারেন্ট যাচ্ছে! মাইক নিয়ে রাস্তায় হুশিয়ারি ঘোষনা চলছে। বাহিরে পানিতে রাস্তা-ঘাট থৈ-থৈ করছে। আর একটু হলেই যেনো দরজা ঠেলে ঘরের ভেতর পানি ঢুকে যাবে। ওরা ৩ জন একটা রুমে দরজা জানালা বন্ধ করে আধো-আধো মোমবাতির আলোয় গুটিসুটি মেরে বসে আছি। একটু পর পর দমকা হাওয়া এসে জানালায় আছড়ে পড়ছে। বাতাসে গাছপালা উড়িয়ে নিয়ে আসছে টিনের চালে। খুবই বিকট শব্দে ঘর কেঁপে উঠছে। রুহি ভয়ে শক্ত করে মায়ের গলা জড়িয়ে বসে রইল।

রাত তখন ৩ টা… রুহি ঘুমিয়ে গেছে মায়ের কোলেই। বাতাসের তীব্র চাপের কারনে একটা মরা গাছ ভেঙে পড়লো টিনের উপর। টিন ফেটে ভিতরে ঢুকে গেছে গাছটা। ঝরঝর করে পানি নামা শুরু করলো, রুহি ভয়ে লাফিয়ে উঠলো। পানি দেখে কান্নাকাটি শুরু করলো! ধীরে ধীরে যখন পরিবেশ ঠান্ডা হলো তখন হঠাৎ করে রুহি বলে উঠলো- ‘আজ বাবা থাকলে ভয় লাগতো না’!

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews