1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা অপহরণ মামলা : আত্মগোপনকারী আটক

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২৫১ Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা অপহরণ মামলায় আত্নগোপনকারী বাবুল শীলকে ময়মনসিংহ থেকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গত ১১ জানুয়ারি ২০২৩ তারিখে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানা পুলিশের এক সাঁড়াশি অভিযানে উদ্ধার হয়েছে আত্মগোপনে থাকা অপহরণ মামলার ভিকটিম বাবুল শীল। তাকে কুড়িগ্রামের ফুলবাড়ী থানার একটি চৌকস টিম ময়মনসিংহ জেলা থেকে আটক করে।
মামলা সূত্রে জানা গেছে গত ১৭ নভেম্বর ২০২২ ইং তারিখ ফুলবাড়ী থানায় বাবুল শীল কে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয় মর্মে ০৩ জনকে আসামি উল্লেখ করে মামলা করেন তার স্ত্রী। মামলার এজাহারে উল্লেখ করা হয় ভুয়া ডিবি তার স্বামীকে আটক করেছে এবং তাকে ছাড়াতে ৫০ হাজার টাকা লাগবে এমন দাবি করে। ভিকটিমের ০৩ বন্ধু পরস্পর যোগসাজশে বাবুলকে অপহরণ করেছে। অভিযুক্ত ০৩ আসামীকে পুলিশ কেন আটক করছে না এবং ভিকটিমকে উদ্ধারে অগ্রগতি না থাকায় বাদীপক্ষ বিভিন্ন সময়ে বিভিন্ন মাধ্যমে পুলিশ ও আসামীদের বিরুদ্ধে অভিযোগ করে।
ফুলবাড়ী থানার উপ-পরিদর্শক এনামুল হক মামলার দায়িত্বভার গ্রহণ করে আসামী ও ভিকটিমের সম্পর্কে ব্যাপক তথ্য সংগ্রহ করেন। স্থানীয় সোর্স, প্রযুক্তিগত দক্ষতা এবং দক্ষ তদন্তের মাধ্যমে গত ০৯ জানুয়ারি ২০২৩ তারিখ হতে পরিচালিত একটানা ০২ দিনের সাঁড়াশি অভিযানে নওগাঁ, বগুড়া ও ময়মনসিংহ জেলায় অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার বকুল তলার একটি মেস থেকে কথিত অপহৃত বাবুল শীল কে পুলিশ হেফাজতে নেয়া হয়। কথিত অপহরণকৃত বাবুল শীল বিজ্ঞ আদালতে আদালতে সেচ্চায় আত্মগোপনের কথা অকপটে স্বীকার করেন একই সাথে তার যেসব আত্মীয় স্বজন তাকে আত্মগোপনে থাকায় সহায়তা করেছেন তারাও বিজ্ঞ বিচারিকের কাছে স্বীকারোক্তিমুলক সাক্ষ্য দিয়েছেন। তথাকথিত ডিবি কর্তৃক অপহরন বা তথাকথিত প্রতিপক্ষ কর্তৃক বাবুল শীলকে অপহরনের প্রায় দুমাসের পুলিশী অক্লান্ত পরিশ্রমের ফলে সত্য উদঘাটন করে ফুলবাড়ী থানা পুলিশ।
কুড়িগ্রাম জেলার মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন বলেন, পুলিশের সার্বক্ষণিক প্রচেষ্টায় তার এই অপহরণের অপচেষ্টা ব্যর্থ হয় এবং উক্ত অপহরণ মামলার রহস্য উদঘাটন করতে সক্ষম হয় কুড়িগ্রাম জেলা পুলিশ। কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews