1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

উলিপুরে ইয়াবাসহ যুবলীগ নেতা আটক

  • Update Time : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ২৫০ Time View


জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ-
২১ আগস্ট সোমবার কুড়িগ্রামের উলিপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০পিস ইয়াবাসহ আসাদুজ্জামান বাবু (৪০)কে আটক করে। সে উলিপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক।
সোমবার সকাল ১০ টায় উলিপুর পৌরসভার পূর্ব বাজার জোনাইডাঙ্গা এলাকায় সাহের আলীর পুত্র মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান বাবু কে ২০ পিস ইয়াবাসহ নিজ বাড়ী থেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অধিদপ্তরের কার্যালয় কুড়িগ্রামের উপ-পরিদর্শক মোঃ মোকছেদ আলী সরকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেন।
উলিপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক জয়নাল আবেদীন জানান, কারো অপর্কমের দায় দল নেবে না।
বিষয়টি নিয়ে উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু জানান, উপজেলা যুবলীগের মাধ্যমে বিষয়টি জেলা কমিটিকে জানানো হবে।আমাদের কাছে চিঠি দেওয়া আছে, যারা মাদকদ্রব্য সেবন করে অথবা বিক্রি করে তাদেরকে কোন দায়িত্বে কিংবা সংগঠনে নেওয়া যাবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews