1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা

  • Update Time : বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ২৪৪ Time View

মোবাইল ও ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
মোঃ মনিরুল ইসলাম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ


সিরাজগঞ্জের সলঙ্গার রাধানগরে গ্রামপ্রধান আব্দুল কাদের বিরুদ্ধে জোঁরপূর্বক ধর্ষনচেষ্টা মামলা শিরোনামে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের জেরে-চ্যানেল এস এর চলনবিল প্রতিনিধি ও হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক জাকির হোসাইন ও তার পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে ধর্ষন চেষ্টা মামলার আসামী রাধানগর গ্রামের আব্দুল কাদের ও তার পরিবার বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে তা মুহুর্তেই ভাইরাল হয়। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক জাকির এর উপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও হামলা কারীদের দ্রæত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সাংবাদিক নেতারা। অভিযোগ সুত্রে জানাযায়, ১৬ই আগষ্ট মঙ্গলবার সকাল ১১টার সময় সাংবাদিক জাকির হোসাইন তার নিজ বাড়ী থেকে কর্মস্থলে যাওয়ার একইগ্রামের আব্দুল কাদেরের বাড়ীর সামনে গেলে গ্রামপ্রধান আব্দুল কাদের,তার ছোট ভাই আব্দুল হাকিম,ছেলে সিরাজুল,ফরিদুল ও তার স্ত্রী রুপা খাতুন বাঁশের লাঠি সোঠা নিয়ে পথ রোধ করে অকথ্য ভাষায় গালি গালাজ করে। মুঠোফোনে এই ঘটনার ভিডিও ধারন করতে নিলে তার উপর হামলা করে প্রভাবশালী কাদের ও তার পরিবারের লোকেরা। এ সময় সাংবাদিক জাকিরের ডাক চিৎকারে তার বাবা ও মা এগিয়ে আসলে তাদের কেউ বেধরক মারপিট করে একটি বাটন ফোন ও সঙ্গে থাকা একটি হ্যান্ডী ক্যামেরা ছিনিয়ে নেয় কাদের ও তার পরিবারের লোকেরা। স্থানীয়রা এসে গুরতর আহত অবস্থায় সাংবাদিক জাকিরের বাবা মাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
উল্লেখ্য,২৬ জুলাই রাধানগরে গ্রামপ্রধান আব্দুল কাদেরের বিরুদ্ধে-জোরপূর্বক ধর্ষন চেষ্টার করায় সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সলঙ্গা থানার ঘুরকা নতুন পাড়া গ্রামের আব্দুর রহমানে মেয়ে উলুফা খাতুন (৪০) নামের এক মহিলা বাদী হয়ে মামলা করলে,১১.১২ও ১৩ই-আগষ্ট সেই সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার হলে এতেই চটে যায় আব্দুল কাদের বাহিনী।
এঘটনায় হাটিকুমরুল প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকির হোসাইন বাদী হয়ে সলঙ্গা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করে আইনগত পদক্ষেপ নিবেন বলে মুঠোফোনে জানিয়েছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।
মোঃ মনিরুল ইসলাম
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
মোবাইলঃ০১৭৫৫৭৬৬১৬
তারিখঃ১৭-০৮-২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews