1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

লোহাগড়ায় সাংবাদিকদের সাথে ধানের শীষ প্রার্থী মনিরুলের মতবিনিময়

  • Update Time : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২১৬ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল একাংশ) আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম লোহাগড়া উপজেলা সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে লোহাগড়া প্রেসক্লাব হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীর।

সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম।

প্রেসক্লাবের সদস্য সচিব ইকবাল হাসান শিমুলের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সাংবাদিক সরদার রইচউদ্দীন টিপু, কাজী ইমরান, . জাহিদুল ইসলাম প্রমুখ।

এসময় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নড়াইল-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক লড়াই-সংগ্রামের পর দলের প্রতি নিষ্ঠ ও জনগণের ভালবাসার কারণে ধানের শীষ প্রতীকে মনোনয়ন পেয়েছি। এটি (লোহাগড়া-নড়াইল একাংশ) মানুষের বিশ্বাস ও আস্থার প্রতিফলন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নের লক্ষ্যে আমি নিজেকে উৎসর্গ করতে চাই। এই যাত্রায় সকল সাংবাদিকদের সমাজের গঠনমুলক আলোচনা সমালোচনা, পরামর্শ ও সগযোগিতা আমার সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, বিএনপির সকল নেতা-কর্মী, সমর্থকরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের রাজনৈতিক ঐক্যের পাশাপাশি সাংবাদিক ও সচেতন নাগরিকদেরও ভূমিকা অপরিহার্য।

মতবিনিময় শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) চেয়ারপারসন ও সাবেক প্রধামমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews