1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ সাপের কামড়ে লোহাগড়ায় কৃষকের মৃত্যু নড়াইলের নড়াগাতিতে যুবককে কু পি/য়ে হ*ত্যা কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ৬২ লাখ টাকার ভারতীয় ম*দ উদ্ধা+র আট+ক-২ লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন লোহাগড়ায় গলায় ফাঁ+স দিয়ে গৃহবধূর আত্ম/হ*ত্যা বিশ্বনাথে ৭ শিক্ষকের বদলীর আদেশ বাতিল চেয়ে বিভাগীয় উপ-পরিচালক বরাবরে একাধিক শিক্ষকের আবেদন  কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে সাড়ে ১২ কেজি গাঁজা সহ আটক-২: মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রেফতার লোহাগড়ায় জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন এমপি লুনা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে দাখিল ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান যুক্তরাজ্য কভেন্টি বিএনপির কমিটির অনুমোদন 

কোম্পানীগঞ্জে দুর্নী/তি প্রতি/রো/ধ কমিটির পরিচিতি সভা

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১১০ Time View

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।

সভায় মাধ্যমিক বিদ্যালয়ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। “অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিযোগিতাটি আয়োজন করা হবে বলে জানানো হয়। বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, সততা ও জবাবদিহিতার মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আলীম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো. এমাদ উদ্দিন ও মো. বশির আহমদ, সদস্য মো. লিয়াকত আলী, বিনুদ সরকার, মাসুক রানা, মো. আব্দুল হেকীম, মো. আমিনুর রহমান জসিম এবং কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি আনোয়ার হোসেন সুমনসহ কমিটির অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, গত ২২ জুন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির পুনর্গঠিত ৯ সদস্যবিশিষ্ট কমিটি তিন বছরের জন্য অনুমোদন লাভ করে। নবগঠিত কমিটি দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠানে নৈতিকতা বিকাশ এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews