1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১
শিরোনাম
বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি

লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির

  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর সুইচ গেট (জামরুলতলা) এলাকায় এক হতদরিদ্র পঙ্গু ব্যক্তির জীবিকার একমাত্র অবলম্বন ছিল পাপড় বিক্রি। সম্প্রতি কিছু লোক তার পাপড় বিক্রির সরঞ্জাম সুইচ গেট এলাকা থেকে পানিতে ফেলে দেয়। এতে তিনি চরম বিপাকে পড়েন। জীবিকা হারিয়ে অসহায় ওই ব্যক্তি বিভিন্ন জায়গায় প্রতিকার চাইলেও কোনো সমাধান পাননি।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে খবর পেয়ে লোহাগড়া পৌর বিএনপির পররাষ্ট্র বিষয়ক সম্পাদক মো. রহমতুল্লাহ শিশির দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। তিনি লোহাগড়া পৌর প্রশাসক সুষ্মিতা সাহার সহযোগিতায় সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি দ্রুত সমাধানের উদ্যোগ নেন।

পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় ওই অসহায় পরিবারের জন্য পুনরায় সুইচ গেট এলাকায় তার বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। যাতে তিনি পাপড় বিক্রি করে সংসার চালাতে পারেন এবং পরিবার নিয়ে একটু ভালো থাকতে পারেন।

এ মানবিক উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে। তারা বলেন, অসহায় মানুষের দুঃসময়ে দ্রুত এগিয়ে এসে রহমতুল্লাহ শিশির যে মানবিকতার পরিচয় দিয়েছেন, তা নিঃসন্দেহে প্রশংসনীয়। একই সঙ্গে তারা লোহাগড়া পৌর প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের আন্তরিক সহযোগিতারও প্রশংসা করেন।

ভুক্তভোগী বলেন, পুনরায় আমাকে একটুু বসার ব্যবস্থা করে দেওয়ায় আমি খুশি হয়েছি। এখন আমি আমার পরিবার নিয়ে দুমুঠো ভাত খেতে এবং সুন্দর ভাবে জীবন যাপন করতে পারবো। আমি একজন পঙ্গু মানুষ। আমি ঠিকমত চলতে পারি নাা। তাই আমি এখানে বসে পাপর ভেজে বিক্রি করে সংসার চালায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews