1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

লোহাগড়ায় সরস্বতী পূজা পালন

  • Update Time : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইলের লোহাগড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিদ্যার দেবী শ্রীশ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চমী তিথির পূণ্য লগ্নে শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকেই বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ শুরু হয়। হিন্দু সম্প্রদায়ের অন্যতম এ ধর্মীয় উৎসবে অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে পুষ্পাঞ্জলী নিবেদন করেন ভকৃতরা।

সরস্বতী পূজা সম্পর্কে লোহাগড়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ও সহকারী অধ্যাপক পীযুষ কান্তি রায় বলেন, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। তাই সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহন্তনে এ মন্তৃর উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করা হয়েছে।শিক্ষার্থীসহ বিভিন্ন বয়সের মানুষ দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে অঞ্জলি প্রদান করেন।

সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজনে দেবীর পূজা-অর্চনা করেন। সকাল থেকেই লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও লোহাগড়া সরকারি আদর্শ কলেজসহ উপজেলার বিভিন্ন মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়িতে পূজা অনুষ্ঠিত হয়। পূজার পাশাপাশি পুষ্পাঞ্জলি প্রসাদ, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি ও আলোকসজ্জার আয়োজন করা হয়।

লোহাগড়া সরকারি আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান ও পূজা কমিটির আহ্বায়ক
সহকারী অধ্যাপক বাধন কুমার ঘোষ বলেন, সরস্বতী দেবী বিদ্যা অর্জনের দেবীর মাধ্যমে অন্ধকার থেকে আলোতে যাত্রার প্রার্থনা করা হয়। সারা বিশ্বের অন্ধকার দুরীভূত হবে এবং প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হওয়ার জন্য প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews