জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট লোহাগড়া উপজেলা শাখার সাবেক সভাপতি রতন কুমার চক্রবর্তী পরলোকগমন করেছেন।
শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে তিনি লোহাগড়া রথখোলার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি লোহাগড়া পৌরসভাধীন রথখোলার মৃত ললীত চক্রবর্তীর ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া পৌরসভাধীন পোদ্দার পাড়া মালা টেলিকমের মালিক সুজিৎ পোদ্দার।
৭০ বছর বয়সী রতন কুমার চক্রবর্তী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী ও ৩ কন্যা সন্তাননসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
শনিবার বিকেল ৪ টায় লোহাগড়া জয়পুর পরশমনি শ্মশান ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।