1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজাপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

  • Update Time : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৯২ Time View

মো. নাঈম ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরের নৈকাঠি গ্রামে প্রবাসীর স্ত্রী ১ সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার ভোররাতের এ ঘটনায় সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) শাখাওয়াত হোসেনসহ রাজাপুর থানা পুলিশ সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভিকটিম (২৪) জানান, স্বামী সৌদিতে থাকায় দেড় বছর বয়সী শিশু সন্তান নিয়ে পিতার দেয়া জমিতে দালান (অসম্পুর্ণ) তৈরী করে বসবাস করেন। ওই গৃহবধূর অভিযোগ, কাউখালী উপজেলার বিড়ালজুড়ি এলাকার মো. হানিফের ছেলে আলিম (২৬) দীর্ঘদিন ধরে মোবাইলে উত্যক্ত করতো। বৃহস্পতিবার রাতে ফোন দিয়ে আজেবাজে কথা শুরু করলে ফোন কেটে দিয়ে নম্বরটি ব্লাক লিস্ট করে রাখা হয়। রাত ৩টার দিকে বাথরুমে বেন্টিলেটারের ফাকা জায়গা দিয়ে প্রথমে আলিম প্রবেশ করে পিছনের দরজা খুলে দিলে তার আরো কয়েক সহযোগী প্রবেশ করে। অভিযুক্ত সহযোগীদের সহায়তায় আলিম যৌন নির্যাতন করে। পরে আলিম ও তার সহযোগীরা ওই গৃহবধূর কানের দুল ও গলার চেইনসহ সাড়ে ১৩ আনা ওজনের স্বর্ণালংকার এবং ঘরে থাকা টাকা লুটে নেয়। এ সময় ডাক চিৎকার দিলে পিছনের দরজা দিয়ে তারা পালিয়ে যায়। ভিকটিমের পিতা জানান, মেয়েকে জায়গা দিয়ে ঘর তৈরিতে সহায়তা করায় সেখানেই শিশু সন্তানকে নিয়ে থাকতো। রাতে দুর্ঘটনার সংবাদ পেয়ে পুরাতন বাড়ি থেকে ফেরার পথে কয়েক যুবককে যেতে দেখেছি। তবে তারাই যে দুর্ঘটনা ঘটিয়ে তখন তা বুঝতে পারিনি। স্থানীয় রাজা সিকদার জানান, রাতে ডাক চিৎকার শুনে বের হলে কয়েক যুবককে দৌড়ে পালাতে দেখেছি। ভোররাতে হাল্কা আলোতে দেখে সবাইকেই চিনতে পেরেছি। রাজাপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ চন্দ্র মন্ডল জানান, সংবাদ পেয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুরো ঘটনার বিষয়ে ভিকটিমের স্বীকারোক্তি নেয়া হয়েছে। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews