1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

বিশ্বনাথে ভুলু শাহ’র মাজারের ওরস বন্ধের দাবীতে মতবিনিময় সভা সম্পন্ন

  • Update Time : বুধবার, ৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৩৭২ Time View

ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের ১নং ওয়ার্ডের শাহপুরস্হ ভুলু শাহ’র মাজারে প্রতিবছর ওরসের নামে অনৈসলামিক কর্মকান্ড হয়। এবছর বৃহত্তর লামাকাজীর আলেম-ওলামায়ে কেরাম ওরসের পরিবর্তে ওয়াজ মাহফিল করার আহবান জানান।

আজ ০৩ ফেব্রুয়ারি ২০২১ইং বুধবার সকাল ১১ ঘটিকার সময় স্হানীয় ইউনিয়নের গোলচন্দ বাজারে এ মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

সিলেট সদরের ফতেহ পুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দোহা এর সভাপতিত্বে ও লামাকাজী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য ফয়ছল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সৎপুর দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ছালিক আহমদ, লামাকাজী দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মুফতী মঈনুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও লামাকাজী রাগীব রাবেয়া উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি ডা মো: শাহনুর হুসাইন।
বক্তরা বক্তব্যে বলেন, লামাকাজী ইউনিয়ন ইসলামের একটি আদর্শিক স্থান। এখানে শায়িত রয়েছেন কাজীবাড়ী ছাব, সৎপুরী মুহতামিম ছাব, ফতেহপুরী ছাব, হামজাপুরী ছাব সহ অসংখ্য ওলী আউলিয়া। পাশাপাশি এতদঞ্চলে রয়েছে সৎপুর, ফতেহপুর, লামাকাজী, ভুরকী, কাজীবাড়ীর মতো ইসলামিক বড় বড় প্রতিষ্ঠান। এখানে উরসের নামে অশ্লীল, অনৈসলামিক কর্মকাণ্ড বন্ধ করে ইসলামিক মাহফিল করার জন্য আহবান জানান।

পাশাপাশি আগামী ৬ তারিখে বার্ষিক ওরস বন্ধের জন্য প্রশাসনকে অনুরোধ করেন।

এসময় বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসির) পক্ষে প্রতিনিধি এএসআই ফজলু  বলেন, এ বছর ওরসের নামে কোন অশ্লীল কর্মকাণ্ড  করতে দেয়া হবেনা। প্রয়োজন হলে আলেমদের মাধ্যমে  বিশেষ দু’আ ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।
ওরস বন্ধের দাবীতে এলাকার আলেম-ওলামা, রাজনীতিবিদ, মুরব্বিয়ানে কেরাম, যুবসমাজসহ সর্ব জনসাধারণ কঠোর অবস্থানে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews