1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
শিরোনাম
বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে সরকার: মামুনুল হক “ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ” সংগঠনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ সাপের কামড়ে লোহাগড়ায় কৃষকের মৃত্যু নড়াইলের নড়াগাতিতে যুবককে কু পি/য়ে হ*ত্যা

বিশ্বনাথে নিত্যপণ্যের দামে দিশেহারা ক্রেতা: বাজার মনিটরিং করার দাবী

  • Update Time : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ৩১৫ Time View

বিশ্বনাথ প্রতিনিধি: 

সংযমের মাস রমজান। এ মাসে যে যেখানে আছেন সবাই সংযমী হবেন, সেটাই প্রত্যাশা।কিন্তু রোজা এলেই এ দেশে প্রতি বছর পণ্যের দাম বেড়ে যায় । দাম কমার বদলে উল্টো বেড়ে যায়।

রমজানের আগেই বাজারে বেড়েছে প্রায় সব ধরনের নিত্যপন্যের দাম। মাছ থেকে শুরু করে  মাংস,সবজি,মসলা খেজুরসহ সবকিছুর দাম শুনে ক্রেতাদের দীর্ঘশ্বাসে বাতাস ভারী হয়ে এসেছে। নিম্ন আয়ের অনেকেই বলছেন “প্রয়োজনে পানি আর লবণ দিয়ে সেহরী খাবো”। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। আর ক্রেতাদের অভিযোগ অতি মুনাফার লোভে সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। বিশ্বনাথ উপজেলার প্রতিটি বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি ছোলা বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা,ডালডা প্রতি কেজি ২০০-২১০টাকা,মোটা ডাল ১২০-১৩০ টাকা,চিকন ডাল ১৩৫-১৪০ টাকা,মুগ ডাল ১৪০- ১৫০ টাকা,প্রতি কেজি চিনি ১৬০-১৭০ টাকা,বোতল জাত তেল প্রতিলিটার ১৬০-১৮০ টাকা,প্যাকেটজাত পাম তেল ১৪০-১৫০ টাকা,মুড়িকাটা পেয়াজ ১১০-১২০ টাকা, এলসি ১২০-১৩০ টাকা,রসুন প্রতিকেজি২৮০-৩০০টাকা, আদা প্রতিকেজি ২২০-২৪০ টাকা, বিক্রি হতে দেখা গেছে।

এদিকে সপ্তাহ দুয়েকে কিছুটা কমলেও রমজানের সাথে সাথে আবার বাড়তে শুরু করেছে সবজির দাম,সপ্তাহ খানেকের ব্যবধানে কোনো কেনো সবজি কেজিতে ২০-৪০ টাকা বেড়েছে। প্রতি কেজি আলু ৩৫-৪৯, টাকা,বেগুন ৭০-৮৯,করলা ১১০-১২০ শিম ৪০-৫০,টমেটো প্রতিকেজি ৬০-৭০ টাকা,শসা ৮০-৯০ টাকা,গাজর প্রতিকেজি ৮০-১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। মুরগীর দামও কিছুটা বাড়তি। বয়লার প্রতি কেজি ২৪০-২৫০ টাকা,লাল মুরগী প্রতি পিচ ৬৫০-৭০৯ টাকা,গরুর মাংস ৭৫০ -৮০০ টাকায় বিক্রি হচ্ছে। 

বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে মুরগীর দাম বাড়ায় খুচরা বাজারেও দাম বেড়েছে। 

মাছের বাজারও চড়া।বেশির ভাগ চাষের ও দেশী মাছের দাম বেড়েছে।

ক্রেতা রমিজ আলী ও সোহেল আহমদ বলেন, রমজানে বাজারে নিত্যপণ্যের দামের যে অবস্থা তাতে মনে হয় দাম বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছেন বিক্রেতারা। একাধিক ক্রেতার দাবী এই অবস্থা থেকে উত্তরণে প্রতিদিন বাজার মনিটরিং করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews