1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
বিশ্বনাথের সিডস অফ সাদাকা’র শেল্টার প্রজেক্টের ঘর পেলেন অসহায় বৃদ্ধা লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন

বিশ্বনাথের সিডস অফ সাদাকা’র শেল্টার প্রজেক্টের ঘর পেলেন অসহায় বৃদ্ধা

  • Update Time : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫০ Time View

বিশ্বনাথ (সিলেট)প্রতিনিধি:

দীর্ঘদিনের মানবেতর জীবনের অবসান ঘটিয়ে অবশেষে নিরাপদ আশ্রয়ের ঠিকানা খুঁজে পেলেন এক অসহায় বৃদ্ধা।

মানবিক সংগঠন সিডস অব সাদকাহ এর পক্ষ থেকে নবনির্মিত একটি ঘর আজ তার কাছে হস্তান্তর করা হয়।

মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে সিডস অফ সাদাকাহ’র সেল্টার প্রজেক্টের আওতায় বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ধলীপাড়া গ্রামের বিধবা তাজিবুন্নেছাকে এই বসতঘর  নির্মাণ করে দেয়া হয়েছে।

আজ ২৯শে এপ্রিল(বুধবার)আনুষ্ঠানিকভাবে অতিথি ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গদের নিয়ে নিজ হাতে ফিতা কেটে ঘরের উদ্বোধন করেন উপকারভোগী অসহায় বিধবা বৃদ্ধা তাজিবুন্নেছা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা আমীর ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন সিদ্দিকী সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন এবং এধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

নতুন ঘর পেয়ে উপকারভোগী তাজিবুন্নেছা কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্ট সকলের প্রতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামাকাজী ইউনিয়ন আমীর মোহাম্মদ আব্দুল আলী, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মাষ্টার রেনু মিয়া,সিডস অফ সাদাকাহ’র হাবিবুর রহমান আবিদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কফিল উদ্দিন, আশিক আলী,অলিউর রহমানসহ,আছকির আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews