1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নলছিটিতে নকল সরবরাহের দায়ে দুই শিক্ষককে ভ্রাম্যমান আদালতে জরিমানা

  • Update Time : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২২২ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির নলছিটিতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে দুই শিক্ষককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৭সেপ্টেম্বর) গণিত পরীক্ষা শুরুর পরপরই নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল সরবরাহের অভিযোগ উঠে দুজন বহিরাগত মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। অন্য কক্ষের পরীক্ষার্থীদের অভিভাবকদের পক্ষ থেকে বিষয়টি নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ঐ কেন্দ্রে গিয়ে অভিযোগের সত্যতা পান। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ শিক্ষক দুজনকে ২০হাজার করে ৪০হাজার টাকা করে অর্থদন্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলো, নলছিটি ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মো. মাইনুল ইসলাম (৩৮) এবং তিমিরকাঠী মাদরাসার শিক্ষক মো. মিরাজ হোসেন (২৬)। অভিযুক্তরা তাদের ভুল স্বীকার করেন এবং আগামীতে এ ধরনের কাজ করা থেকে বিরত থাকবেন বলে জানিয়েছেন।

জরিমানা করার ঘটনা নিশ্চিত করে ননলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার জানান, বালিকা বিদ্যালয় কেন্দ্রর একটি কক্ষে বহিরাগত দুই শিক্ষক কতৃক শিক্ষার্থীদের নকল সরবরাহের প্রমান পাই। তাৎক্ষণিক তাঁদের দুজনকে পাবলিক পরীক্ষা অপরাধ আইনের ১৯৮০ সনের ১১ গ ধারায় ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews