1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে সূর্যোদয় সনাতন সংঘ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বিপ্লব দেব, সম্পাদক জ্যোতিষ দাস ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কোম্পানীগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান ১৬৫ নং দক্ষিণ বাগডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কালিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধা*ক্কা+য় চালক নি/হ+ত বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান
শিরোনাম
বিশ্বনাথে সূর্যোদয় সনাতন সংঘ পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি বিপ্লব দেব, সম্পাদক জ্যোতিষ দাস ফুলবাড়ীতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত লোহাগড়া মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কোম্পানীগঞ্জে ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে মুবারক র‍্যালি অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান ১৬৫ নং দক্ষিণ বাগডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কালিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধা*ক্কা+য় চালক নি/হ+ত বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র

নড়াইল-২: আসনে মনিরুলের মনোনয়ন পুনর্বহালের দাবিতে মানববন্ধন

  • Update Time : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নড়াইল-২ (লোহাগড়া-নড়াইল একাংশ) আসনে মনিরুল ইসলামের সমর্থক বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা। কর্মসূচিতে প্রতীকী প্রতিবাদ হিসেবে অনেক নেতাকর্মীকে কাফনের কাপড় পরে অংশ নিতে দেখা যায়।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে ঢাকা-বেনাপোল মহাসড়কের পাশে নড়াইল মালিবাগ এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নড়াইল-২ ( লোহাগড়া- নড়াইল একাংশ) আসনের ২০ টি ইউনিয়ন ও ২ টি পৌরর মনিরুল ইসলামের সমর্থক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের হাজার হাজার নেতা-কর্মী অংশ নেন।

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে নড়াইল জেলা সাবেক সহ-সভাপতি তবিবর রহমান মন্নু জমাদ্দারের সভাপতিত্বে ও নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল পৌর বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাবু, সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম,
পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, সাধারণ সম্পাদক এস এম মশিয়ার রহমান সান্টু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান, লোহাগড়া উপজেলা যুবদলের আহ্বায়ক খান মাহমুদ আলম প্রমুখ।

এছাড়াও সমাবেশে জেলা, উপজেলা ও পৌর বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মী এবং বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন

সমাবেশে বক্তারা বলেন, নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত জনগণের প্রত্যাশার পরিপন্থী। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তাকে পুনরায়৷ দলীয় মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে গত তিন দিন ধরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিএনপি নেতাকর্মীদের আমরণ অনশন কর্মসূচি চলছে। এছাড়া একই দাবিতে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরে মশাল মিছিল করেছেন তার অনুসারীরা।

উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে নড়াইল-২ আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করেন। এর আগে এ আসনে (৪ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলামকে দলের প্রার্থী ঘোষণা করা হয়েছিল। এর ঠিক ২০ দিন পর মনিরুল ইসলামের পরিবর্তে ড.ফরিদুজ্জামান ফরহাদকে চুড়ান্ত মনোনয়ন দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews