জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় মো.সাহেব মোল্যা (৬০) নামের এক বৃদ্ধ গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের মাধবাটি গ্রামে এই ঘটনা ঘটে।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত মো.সাহেব মোল্যা লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের মাধবাটি গ্রামের মৃত মো. আকতার মোল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত সাহেব মোল্যা দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন, এক পর্যায়ে শুক্রবার সকালে পরিবারের লোকজন সাহেবকে ঘরের মধ্যে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে একই গ্রামের মৃত আব্বাস আলীর বাড়ির পিছনে জাম্বুরা গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে স্থানীয় লোকজন। পরে লোহাগড়া থানা পুলিশকে খরব দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।