1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
শিরোনাম
ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা বিশ্বনাথ উপজেলার সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়, জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যা সমাধানের আশ্বাস বিশ্বনাথ অ্যাসোসিয়েশন অব কানাডা’র আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক আরমান, সদস্য সচিব সুজন বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে এনজিও সুশীলন’র আয়োজনে পরামর্শ সভা অনুষ্ঠিত বিশ্বনাথে নি খোঁ জের পর নদী থেকে শিশুর ম রদে হ উদ্ধার বিশ্বনাথের লামাকাজীতে দরিদ্রকে ঘর উপহার দিল সোনাপুর চ্যারিটি গ্রুপ  আজমিরীগঞ্জে জেলা প্রশাসকের মতবিনিময় সভা লোহাগড়ায় স্কাউট ব্যাজ কোর্স -২০২৬ এর উদ্ধোধন বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় প্রবাসী গুণীজন সংবর্ধিত আলোর মুখ দেখতে যাচ্ছে বিশ্বনাথ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ: জমি পরিদর্শনে এমপি লুনা সরকারের উন্নয়ন ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা বিশ্বনাথে বৃষ্টির জলাবদ্ধতায় তলিয়ে গেছে শত একর বোরো ধান : ক্ষতির মুখে কৃষক 

কোম্পানীগঞ্জে ৩ শতাধিক রোজাদারের মাঝে আর রাহমান এডুকেশন ট্রাস্টের ইফতার ও উপহার বিতরণ

  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৭২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বুড়িডহর গ্রামের বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব মোঃ মকবুল আলীর বাড়ীতে পবিত্র রমজান উপলক্ষে রোজাদারদের মাঝে ইফতার ও উপহার বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে।

মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে এমন স্লোগান নিয়ে দীর্ঘদিন দিন ধরে সমাজসেবায় অবধান রাখা এ সংগঠন  আজ ১৯ রমজান ৩০ মার্চ শনিবার  এই ইফতার মাহফিলের আয়োজন করে। 

ইফতার পূর্ব আলোচনা সভায় আর রাহমান এডুকেশন ট্রাস্টের উলামা উপদেষ্টা মোঃ ছালেহ আহমদ এর পরিচালনায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি জনাব মোঃ মকবুল আলী দোকানদার। 

উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলার জননন্দিত চেয়ারম্যান মোঃ শামীম আহমদ। 

ইফতার মাহফিলের প্রধান আলোচক হিসাবে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বিশিষ্ট আলেমে দ্বীন, উত্তর সিলেটের আলেমকূল শিরমণী, উস্তাজুল আসাতিজা হযরতুল আল্লামা কাজী আবুল লায়েছ মোঃ লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মজলুম জননেতা মোঃ ফয়জুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিত্ব মোঃ আবিদুর রহমান আবিদ।

আমাদের গ্রেটার ফ্যামেলীর পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য  রাখেন তেলিখাল ইউনিয়নের কাজী বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মোঃ জুনাইদ আমানী।

অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন তেলিখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান সহ এলাকার বিশিষ্ট মুরব্বিয়ান, ছাত্র- শিক্ষক সহ সর্বস্থরের জনগণ।

দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট পরিচালিত বুড়িডহর জামে মসজিদ শাখার ক্বারী হাফিজ মোঃ জাফর আহমদের মাধ্যমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অনুষ্ঠানের সঞ্চালক আর রাহমান এডুকেশন ট্রাস্টের উলামা উপদেষ্টা, চরা জামেয়া ইসলামিয়া দাখিল মাদরাসার সুপার মোঃ ছালেহ আহমদ তাঁর বক্তব্যে ট্রাস্টের বিশ্বব্যাপী কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং আগামীতে কোম্পানীগঞ্জ বাসীকে সকল সহায়তায় শরিক রাখার জন্য আর রাহমান এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি লন্ডন প্রবাসী বিশ্বনাথ উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট আলেমেদ্বীন ইমাম মাওলানা মোঃ নূরুর রহমানের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews