জহুরুল হক মিলু, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় লোহাগড়া প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লোহাগড়া প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমান।
দৈনিক রানার পত্রিকার লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি কাজী ইমরানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক সেবক মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শেখ আবুল হাসনাত, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম, প্রভাষক মারুফ সামদানি, সাংবাদিক শ ম জামশেদ আহমেদ, লোহাগড়া প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক রূপক মুখার্জি, প্রেসক্লাবের সদস্য সচিব শেখ ইকবাল হাসান শিমুল, সাংবাদিক সরদার রইচউদ্দীন টিপু, সৈয়দ খায়রুল আলম, মো. সিদ্দিকুর রহমান, মো. শরিফুল ইসলাম প্রমুখ।
এছাড়াও লোহাগড়া প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয় এবং নৈশভোজের আয়োজন করা হয়।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।